ভারত-অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রথম বেসরকারি টেস্ট ড্র-এ হয়ে গেল এ দিন। চেন্নাইয়ে জয়ের জন্য ২৪০ তাড়া করতে নেমে ৪৬ ওভারে অস্ট্রেলিয়া ‘এ’ চার উইকেটে ১৬১ তোলার পর দুই অধিনায়কের সম্মতিক্রমে অম্পায়াররা খেলা শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ড্র ম্যাচে অবশ্য লাভবান হলেন ভারতীয় দলে পেরা অমিত মিশ্র। যিনি শ্রীলঙ্কা সফরের আগে প্রায় চল্লিশ ওভার শুধু বল করার সুয়োদই পেলেন না। নিলেন পাঁচ উইকেটও। বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা প্রথম ইনিংসে ৫-৮৭ নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে এক উইকেট নিলেন ৪৫ রানে। সকালে আগের দিনের ১২১-৩ থেকে খেলা শুরু করে ৩২.৩ ওভার ব্যাট করে ২০৬-৮ তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল ভারত ‘এ’।