বাংলাদেশের শেখ কামাল আন্তর্জাতিক কাপে বিপক্ষদের নিয়ে চিন্তিত ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিত্ ভট্টাচার্য। টুর্নামেন্টের ড্র-এর পর গ্রুপ বি-তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে ঢাকা আবাহনী ও পাকিস্তানের করাচি ইলেকট্রিক। আবার চট্টগ্রামের ৪৩ বছরের পুরনো ক্লাব আবাহনীও থাকবে। বিশ্বজিত্ বলেন, ‘‘লড়াই কঠিন হবে কারণ কোনও দলের সম্পর্কেই জানি না। ফুটবলার কী রকম, বিদেশিরা কী রকম জানি না।’’