ছোট থেকেই টিপস নিচ্ছি, বলছেন আর এক রাহুল

তিনি— লোকেশ রাহুল। বেঙ্গালুরুর ক্রিকেটার। ভারত ‘এ’ টিমে তাঁর কোচের নামও রাহুল— রাহুল দ্রাবিড়। বেঙ্গালুরুর প্রাক্তন মহাক্রিকেটার। জাতীয় ‘এ’ দলের কোচের অভিষেক লড়াইয়ের আগে তাঁর থেকে তাঁরই শহরের আরেক রাহুল কী ভাবে মোটিভেটেড হলেন? চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার দিনের বেসরকারি টেস্টের আগের দিন ফোনে কেএল রাহুল বলে দিলেন, ‘‘রাহুল দ্রাবিড়ের আন্তর্জাতিক ক্রিকেটের বিপুল অভিজ্ঞতা নিয়ে কারও বিন্দুমাত্র সন্দেহ প্রকাশের জায়গা নেই।

Advertisement

চেতন নারুলা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৫ ০২:৫৫
Share:

তিনি— লোকেশ রাহুল। বেঙ্গালুরুর ক্রিকেটার।

Advertisement

ভারত ‘এ’ টিমে তাঁর কোচের নামও রাহুল— রাহুল দ্রাবিড়। বেঙ্গালুরুর প্রাক্তন মহাক্রিকেটার।

জাতীয় ‘এ’ দলের কোচের অভিষেক লড়াইয়ের আগে তাঁর থেকে তাঁরই শহরের আরেক রাহুল কী ভাবে মোটিভেটেড হলেন?

Advertisement

চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার দিনের বেসরকারি টেস্টের আগের দিন ফোনে কেএল রাহুল বলে দিলেন, ‘‘রাহুল দ্রাবিড়ের আন্তর্জাতিক ক্রিকেটের বিপুল অভিজ্ঞতা নিয়ে কারও বিন্দুমাত্র সন্দেহ প্রকাশের জায়গা নেই। তবে ওনার সেই বিশাল অভিজ্ঞতা শেয়ারের সুযোগ আমি কেবল ভারত ‘এ’ দলে থেকেই নিচ্ছি এমনটা মোটেই ভাববেন না। ওঁর ক্রিকেটজীবনের অনেক বছর থেকেই আমি এই সুযোগটা নিয়ে চলেছি।’’

কী ভাবে? রাহুলের ব্যাখ্যা, ‘‘উনি নিজের ক্রিকেট জীবনে অফ সিজনে বরাবর বেঙ্গালুরুতে ফিটনেস ট্রেনিংটা করতেন। যাবতীয় ড্রিল সারতেন। আর রাহুল দ্রাবিড় তখনও এখনকার মতোই সব সময় জুনিয়রদের কাছে সহজলভ্য ছিলেন। ইচ্ছে করলেই ওঁর সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করা যেত তখনও। আমিও হামেশাই ওঁর সঙ্গে কথা বলতাম নিজের ব্যাটিং নিয়ে। ওঁর থেকে পরামর্শ চাইতাম। ভারত ‘এ’ কোচ হিসেবেও ওঁর কাছ থেকে সেটাই পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’’

রাহুল দ্রাবিড়ের অস্ট্রেলিয়ার মাঠে স্মরণীয় টেস্ট ইনিংস কম নেই। লোকেশ রাহুলও জাতীয় দলের হয়ে তাঁর প্রথম বিদেশ সফরে অস্ট্রেলিয়ায় গিয়ে সিডনিতে দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সদ্যসমাপ্ত বাংলাদেশ সফরে যেতে পারেননি বলে যেন ফের সব নতুন করে শুরু করার মানসিকতায় রয়েছেন এই মুহূর্তে। কর্নাটক ওপেনার বলেও দিচ্ছেন, ‘‘আমি বাংলাদেশে যেতে পারিনি। আর সেখানে টেস্টে শিখর ধবন সেঞ্চুরি করায় কোনও কোনও মহল থেকে ভারতীয় দলে আমার ওপেনিং স্পট নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কিন্তু পরিষ্কার বলছি, শিখর আর আমার মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। এমনকী মুরলী বিজয়ের সঙ্গেও নেই। ওরা সিনিয়র ক্রিকেটার। আর সেখানে আমি মাত্র দু’টো টেস্ট খেলেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement