শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলে প্রতিপক্ষ আজ বাংলাদেশের আবাহনী ক্লাব। লাল-হলুদের ১৩ জন প্রথম সারির ফুটবলার আইএসএল খেলছেন। তবে র্যান্টি, ডং, বেলো, দীপকদের নিয়েই মরসুমের দ্বিতীয় ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। সোমবার ডামপারা পুলিশ লাইন গ্রাউন্ডে প্র্যাকটিস করেন ডং-রা।