প্রতীক বাদে কাউকেই ছাড়ছে না মোহনবাগান

নজরে রয়েছে কলকাতা লিগে দাগ কাটতে না পারা বেশ কয়েকজনের পারফরম্যান্স। কিন্তু তা-ও প্রতীক চৌধুরী ছাড়া কোনও ফুটবলারকেই এই মুহূর্তে ছাড়ছে না মোহনবাগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৩
Share:

নজরে রয়েছে কলকাতা লিগে দাগ কাটতে না পারা বেশ কয়েকজনের পারফরম্যান্স। কিন্তু তা-ও প্রতীক চৌধুরী ছাড়া কোনও ফুটবলারকেই এই মুহূর্তে ছাড়ছে না মোহনবাগান।

Advertisement

অর্থসচিব দেবাশিস দত্ত এ দিন বলেছেন, ‘‘১৬ অক্টোবর থেকে প্র্যাকটিস শুরু হবে টিমের। তার পর আই লিগের আগে সিকিম গভর্নর্স-সহ দু’-তিনটি টুর্নামেন্টে খেলবে টিম। তাই প্রতীক ছাড়া কোনও প্লেয়ারকে ছাড়া হচ্ছে না এই মুহূর্তে।’’

কর্তারা যা-ই বলুন, সূত্রের খবর, সুখেন দে, উজ্জ্বল হাওলাদার, রাজা দাস-সহ গোটা আটেক ফুটবলারের পারফরম্যান্সের উপর নজর রাখছে বাগান। এখনই তাঁদের না ছাড়লেও আগামী কয়েকটা টুর্নামেন্টে এঁদের পারফরম্যান্স ভাল না হলে দলে থাকা মুশকিল। নভেম্বরের শুরুতে সিকিমে খেলতে যাবে বাগান। সেখানে ৩, ৫, ও ৮ নভেম্বর ম্যাচ মোহনবাগানের।

Advertisement

বৃহস্পতিবার কর্তাদের সঙ্গে বৈঠকে ডুডুর চুক্তি নবীকরণ করা নিয়ে ইতিবাচক সাড়া দেননি কোচ সঞ্জয় সেন। এই পরিস্থিতিতে অপর বিদেশি জুদেলিনকে দেখে নেওয়ার পাশাপাশি আরও কয়েক জন বিদেশি ফুটবলারকে ট্রায়ালে ডাকতে পারেন বাগান কর্তারা। পরবর্তী টুর্নামেন্টে সেই বিদেশিদের কেউ নজর কাড়লে তবেই ঠাঁই পাবেন আই লিগের দলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement