মিনি ডার্বি ড্র

অনূর্ধ্ব ১৯ আইএফএ শিল্ডের মিনি-ডার্বিতে ১-১ ড্র করল মোহনবাগান-মহমেডান। বারাসতের ম্যাচে প্রথমার্ধে কমলের গোলে ১-০ এগোয় মহমেডান। বিরতির পরে অমিত গায়েনের গোলে ১-১ করে মোহনবাগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১৫
Share:

অনূর্ধ্ব ১৯ আইএফএ শিল্ডের মিনি-ডার্বিতে ১-১ ড্র করল মোহনবাগান-মহমেডান। বারাসতের ম্যাচে প্রথমার্ধে কমলের গোলে ১-০ এগোয় মহমেডান। বিরতির পরে অমিত গায়েনের গোলে ১-১ করে মোহনবাগান। বাগানের ইয়ুথ ডেভেলপমেন্টের প্রধান অনন্ত ঘোষ বললেন, ‘‘আমরা দ্বিতীয়ার্ধে খুব ভাল খেলেছি। কয়েকটা ভাল সুযোগ ছিল। তবু গোল হল না।’’ সঙ্গে যোগ করেন, ‘‘অ্যাস্ট্রোটার্ফে একটু সমস্যা হচ্ছে ছোটদের। ওরা খেলে অভ্যস্ত নয়।’’ আইএফএ শিল্ড ম্যাচ জমজমাট হলেও গ্যালারিতে লোক হচ্ছে না। এ দিনও ম্যাচ দেখতে এসেছিলেন হাতেগোণা কয়েকজন। কল্যাণীরও অবস্থা এক রকম। বিশেষ করে প্রচারের ব্যবস্থা করা হলেও লোক তেমন হচ্ছে না।

Advertisement

এ দিকে, ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৯ দল প্রথম ম্যাচ জিতল। গত মঙ্গলবার ইউনাইটেডকে ২-১ হারায় সুজিত চক্রবর্তীর দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement