সন্তোষ ট্রফিতে অলোকদের কোচিং করানো নিয়ে সংশয়

টুর্নামেন্ট শুরুর দু’ সপ্তাহ আগে সন্তোষ ট্রফির নিয়ম পরিবর্তন করতে চাইছে ফেডারেশন। এবং তা নিয়ে আইএফএর সঙ্গে তাদের বিরোধ চরমে উঠল। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় সরাসরি জানিয়ে দিলেন, ‘‘বাংলা দল তৈরি। আমাদের পক্ষে নতুন নিয়ম মানতে হলে দল পাঠানো সম্ভব নয়।’’

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ০৩:৪৪
Share:

টুর্নামেন্ট শুরুর দু’ সপ্তাহ আগে সন্তোষ ট্রফির নিয়ম পরিবর্তন করতে চাইছে ফেডারেশন। এবং তা নিয়ে আইএফএর সঙ্গে তাদের বিরোধ চরমে উঠল। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় সরাসরি জানিয়ে দিলেন, ‘‘বাংলা দল তৈরি। আমাদের পক্ষে নতুন নিয়ম মানতে হলে দল পাঠানো সম্ভব নয়।’’

Advertisement

ফেড কাপ তুলে দিয়ে আবার ফেরানো, আই লিগে মার্কি ফুটবলারের নিয়ম হঠাৎ-ই তুলে দেওয়া, অনূর্ধ্ব-২২ ফুটবলারের নিয়ম নিয়ে ডামাডোল— ফেডারেশনের খামখেয়ালিপনায় এমনিতেই জেরবার ভারতীয় ফুটবল। সন্তোষ ট্রফিও তারই শিকার। ১-১৫ ফেব্রুয়ারি সন্তোষ হওয়ার কথা। তার দু’ সপ্তাহ আগে হঠাৎ-ই ফেডারেশনের যে ফতোয়া এসেছে আইএফএ-তে, সেই নিয়ম মানলে কোচ অলোক মুখোপাধ্যায় এবং তাঁর সহকারী কোচ বাসুদেব মণ্ডলকে বদলাতে হবে। কারণ, দু’জনেরই ‘বি’ লাইসেন্স নেই। অলোক এবং বাসু ‘সি’ লাইসেন্স করেছেন। ফেডারেশনের নতুন নিয়মে কোচেদের ‘বি’ লাইসেন্স থাকতেই হবে। শুধু তাই নয়, টিমে পাঁচ জন অনূর্ধব-২১ ফুটবলার বাধ্যতামূলক করা হয়েছে। অথচ ইতিমধ্যেই অলোক-বাসুদেবরা চূড়ান্ত টিম বেছে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ফেডারেশনের নতূন নিয়ম মানতে গেলে দলের অর্ধেক ফুটবলারও বদলাতে হবে। আইএফএ সচিব বলে দিলেন, ‘‘আমি চিঠি দিয়েছি। ফোনও করেছি। বলেছি, এই নিয়ম মানা সম্ভব নয়। এত কম সময়ে কোচ বা ফুটবলার বদলাব কী করে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement