iPhone vs Android Phone Charger

আইফোন চার্জ দেওয়ার সময়ে সাবধান, ছোট্ট ভুলে দেড় লাখি অ্যাপ্‌লের হতে পারে অপমৃত্যু!

গ্রাহকদের অনেকেই অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ব্যবহার করে আইফোনে চার্জ দিয়ে থাকেন। ছোট্ট এই ভুলের জন্য খুব দ্রুত নষ্ট হতে পারে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌লের তৈরি ওই মুঠোবন্দি ডিভাইস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫১
Share:

—প্রতীকী ছবি।

ছোট্ট একটা ভুল। তাতেই লাখ টাকার আইফোনের ঘটতে পারে পঞ্চত্বপ্রাপ্তি! সেই কারণে অ্যাপ্‌লের মুঠোবন্দি ডিভাইস চার্জ দেওয়ার সময় সাবধান। এতে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ব্যবহার করলে পস্তাতে হবে গ্রাহককেই। অন্যান্য স্মার্টফোনের মতো কেন আইফোনের ক্ষেত্রে ব্যবহার করা যায় না যে কোনও চার্জার? তার নেপথ্যে রয়েছে একাধিক কারণ। আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

গ্যাজেট বিশ্লেষকদের দাবি, লাগাতার অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ব্যবহারে কয়েক দিনের মধ্যেই খারাপ হতে পারে আইফোন। কারণ সংশ্লিষ্ট ডিভাইসগুলি সাধারণত ৯, ১২ বা ২০ ভোল্টের হয়ে থাকে। সেখানে ৫ থেকে ৯ ভোল্টের মধ্যে ঘোরাফেরা করে থাকে আইফোনের চার্জার। এখানে ভোল্টের সঙ্গে ওয়াটকে গুলিয়ে ফেললে চলবে না। তা ছাড়া মার্কিন বহুজাতিক সংস্থাটির তৈরি চার্জারে ‘অ্যাপ্‌ল হ্যান্ডশেক উইথ ট্রাস্টেড সিকিউরিটি’ নামের একটি বিশেষ ফিচার থাকে, যেটা অ্যান্ড্রয়েডের চার্জারে থাকে না।

আর তাই কেউ যদি স্মার্টফোনের চার্জার দিয়ে লাগাতার আইফোন চার্জ দিতে থাকেন, তা হলে খুব দ্রুত খারাপ হবে অ্যাপ্‌লের ডিভাইসটির ব্যাটারি। পাশাপাশি ফোন গরম হয়ে যাওয়া বা মাদারবোর্ড ঠিকমতো কাজ না করার উপসর্গও দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে ষোলো আনা। তবে সেটা এক বা দু’দিনে হবে না। মাসের পর মাস ধরে যদিও কোনও ব্যবহারকারী অ্যান্ড্রয়েডের চার্জার আইফোনে ব্যবহার করেন, তা হলে ডিভাইসটি খারাপ হতে বাধ্য, বলছেন বিশ্লেষকেরা।

Advertisement

ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে এই দুই ফোনের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আইফোনের ওয়্যারলেস চার্জিংয়ের জন্য ব্যবহার হয় ম্যাক্সের চার্জার। অন্য দিকে, যে ওয়্যারলেস চার্জারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে চার্জিং হয়, তার পোশাকি নাম কিউআই। ম্যাক্সের চার্জার আইফোন নির্মাণকারী সংস্থা অ্যাপ্‌লের নিজস্ব সম্পত্তি। কিন্তু, কিউআই কোনও সুনির্দিষ্ট সংস্থার পণ্য নয়। অর্থাৎ, একাধিক স্মার্টফোন নির্মাণকারী কোম্পানির কিউআই চার্জার রয়েছে।

এই দু’ধরনের চার্জারের মধ্যে মূলগত পার্থক্য একটাই। ওয়্যারলেস চার্জারের উপরে যেমন-তেমন করে অ্যান্ড্রয়েড ফোন বসিয়ে দিলেই যে চার্জ হবে, এমনটা নয়। চার্জ না হলে ফোনটিকে ঘুরিয়ে এ দিক-ও দিক করে রাখতে হয় গ্রাহককে। অন্য দিকে আইফোনে এই ঝামেলা নেই। কারণ অ্যাপ্‌ল তাদের পণ্যের ঠিক পিছনে রেখেছে একটি গোলাকার চুম্বক। ম্যাক্সের চার্জার সেখানে নিয়ে গেলে সঙ্গে সঙ্গেই তা জুড়ে যায়। এর পর আইফোনে শুরু হয়ে যায় চার্জিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement