5G Network Price Hike

মিলবে না আর আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা! এ বার ৫জি রিচার্জের খরচ বাড়তে চলেছে জিয়ো-এয়ারটেল?

এ বার ৫জি পরিষেবা ব্যবহারের খরচ বৃদ্ধির রাস্তায় হাঁটতে পারে জিয়ো ও এয়ারটেলের মতো মোবাইল ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা। সূত্রের খবর, আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা বন্ধ করে দিয়ে বিশেষ প্রিমিয়ার প্ল্যান আনছে তারা। এ বার ৫জি পরিষেবা ব্যবহারের খরচ বৃদ্ধির রাস্তায় হাঁটতে পারে জিয়ো ও এয়ারটেলের মতো মোবাইল ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা। সূত্রের খবর, আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা বন্ধ করে দিয়ে বিশেষ প্রিমিয়ার প্ল্যান আনছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৭:৫২
Share:

—প্রতীকী ছবি।

মূল্যবৃদ্ধির বাজারে এ বার বাড়ছে স্মার্টফোন রিচার্জের খরচ। ৫জি নেটওয়ার্কের সুবিধা পেতে আগামী দিনে দিতে হবে আরও বেশি টাকা। শুধু তা-ই নয়, আনলিমিটেড ৫জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা থেকেও বঞ্চিত হবেন গ্রাহক। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিল জিয়ো বা এয়ারটেলের মতো মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থা? এই প্রতিবেদনে তারই হদিস দিল আনন্দবাজার ডট কম।

Advertisement

কয়েক বছর আগে খুব ধুমধাম করে ভারতে চালু হয় ৫জি পরিষেবা। ফলে একধাক্কায় অনেকটা বেড়ে যায় ইন্টারনেটের গতি। ওই সময় গ্রাহক টানতে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা যুক্ত একাধিক প্ল্যান বাজারে আনে জিয়ো ও এয়ারটেলের মতো সংস্থা। এতে বেজায় খুশি হন ব্যবহারকারীরা। তড়িঘড়ি ৪জি ছেড়ে ৫জি নেটওয়ার্কের দিকে পুরোপুরি ঝুঁকে পড়েন তাঁরা।

কিন্তু, ব্যাপক সস্তায় ইন্টারনেট পরিষেবা চালু রেখে একেবারেই খুশি ছিল না জিয়ো ও এয়ারটেল। আর তাই ৫জি পরিষেবার বড় বদল আনতে চলেছে তারা। সূত্রের খবর, আগামী দিনে পুরোপুরি বন্ধ হবে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা। সেই জায়গায় গ্রাহকদের জন্য প্রিমিয়াম প্ল্যান নিয়ে আসবে জিয়ো ও এয়ারটেলের মতো মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা।

Advertisement

টেক বিশেষজ্ঞদের অনুমান, প্রিমিয়াম প্ল্যানে আরও কিছুটা বাড়বে ইন্টারনেটের গতি। কিন্তু, তার জন্য রিচার্জের সময় অনেকটা বেশি খরচ করতে হবে গ্রাহককে। এই পরিস্থিতিতে অনেকেই তাই ৪জি নেটওয়ার্ককে ভাল করার দাবি তুলছেন। বর্তমানে এই পরিষেবা দেশের সব জায়গায় পাওয়া যায়, এমনটা নয়। সেই সমস্যা দূর করার কথা বলতে শোনা যাচ্ছে তাঁদের।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কট তৈরি হওয়ায় ইতিমধ্যেই পেট্রল-ডিজ়েল ও সিএনজির দাম বৃদ্ধি করেছে কেন্দ্র। এর প্রভাবে খুচরো বাজারে জিনিসের দাম অগ্নিমূল্য হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তার মধ্যেই ৫জি রিচার্জ খরচ বাড়লে আমজনতার যে কপাল পুড়বে, তা বলাই বাহুল্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement