Meta’s Privacy Policy

বেআইনি ভাবে গ্রাহকের তথ্য সংগ্রহের অভিযোগ! শীর্ষ আদালতের নির্দেশে এ দেশে বন্ধ হবে ফেসবুক-হোয়াট্‌সঅ্যাপ?

গ্রাহকের গোপনীয়তার অধিকার প্রশ্নে এ বার ফেসবুক ও হোয়াট্‌সঅ্যাপের মূল সংস্থা মেটাকে হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে আইনি ভাঙলে আগামী দিনে তাদের ব্যবসা পর্যন্ত গোটাতে হতে পারে বলে মিলেছে ইঙ্গিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৭:৩৫
Share:

—প্রতীকী ছবি।

স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে ফোর সিরিজ় আনার কথা ছিল নাথিংয়ের। কিন্তু, সে গুড়ে বালি! আপাতত ওই স্মার্টফোন লঞ্চ করছে না সংশ্লিষ্ট বহুজাতিক সংস্থা। তবে এ বারের আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) স্পনসর করবে নাথিং। তা দেখে বিশ্লেষকদের দাবি, হয় ভারতের বাজারে বিপুল লাভ করছে তারা। আর নয়তো ফোন ব্যবসাকে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

Advertisement

অন্য দিকে, সুপ্রিম কোর্টের কোপে পড়েছে সমাজমাধ্যম প্ল্যাটফর্ম হোয়াট্‌সঅ্যাপ ও ফেসবুকের মূল সংস্থা মেটা প্ল্যাটফর্ম‌স। বহুজাতিক মার্কিন কোম্পানির বিরুদ্ধে উঠেছে গ্রাহকের গোপনীয়তার অধিকার ভঙ্গের অভিযোগ। শুধু তা-ই নয়, ব্যবসা ঠিকমতো চালানোর নামে প্রায়ই ব্যবহারকারীদের থেকে ব্যক্তিগত তথ্য নিচ্ছে মেটা, যা পুরোপুরি অনৈতিক। আর তাই আইন না মানলে আগামী দিনে এ দেশ থেকে ব্যবসা গোটাতে হতে পারে তাকে। আমেরিকার সংস্থাটিকে এই মর্মে হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত।

এ-হেন পরিস্থিতিতে গ্যালাক্সি এস-২৬ সিরিজ়ে গ্রাহকের গোপনীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে স্যামসাং। আর তাই সংশ্লিষ্ট স্মার্টফোনগুলির ডিসপ্লেতে বড় বদল এনেছে এই বহুজাতিক দক্ষিণ কোরীয় সংস্থা। ফলে আশপাশ থেকে উঁকিঝুঁকি মারলেও এস-২৬ সিরিজ়ের ফোনে কিছুই দেখা যাবে না। এর জেরে ট্রেনে-বাসে ব্যবহারের সময় গ্রাহক যে বাড়তি সুবিধা পাবেন, তাতে কোনও সন্দেহ নেই।

Advertisement

গ্যালাক্সি এস-২৬ সিরিজ়ের স্মার্টফোনের জন্য ইতিমধ্যেই দুই ন্যানোমিটারের চিপ তৈরি করেছে স্যামসাং। এই জায়গায় এখনও পিছিয়ে আছে সেমিকন্ডাক্টর নির্মাণকারী সংস্থা কোয়ালকম। বৈদ্যুতিন সরঞ্জামের দুনিয়ায় যত ছোট চিপ, সেটা তত বেশি শক্তিশালী। সেই কারণেই এই ধরনের সেমিকন্ডাক্টর তৈরি করা বেশ চ্যালেঞ্জের। আগামী দিনে দুই ন্যানোমিটারের চিপ বাজারে আনবে কোয়ালকমও, যার নেপথ্যে রয়েছে ভারতীয় প্রযুক্তিবিদদের হাত।

দুই ন্যানোমিটারের চিপ তৈরি করতে এ দেশের তিন শহরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছিল। সেগুলি হল, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাই। দীর্ঘ অধ্যবসায়ের পর সেখানে মিলেছে সাফল্য। সরকারি ভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে। শেষ ধাপে স্যামসাঙের মতো কোনও বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাণকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করবে কোয়ালকম। সেখান থেকে বরাত পেলেই শুরু হবে সংশ্লিষ্ট চিপের বাণিজ্যিক উৎপাদন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement