Viral Video

নিট দিতে এসে দেরি পরীক্ষার্থীর, গেটে ঢুকতে বাধা দেওয়ায় অদ্ভুত কাণ্ড বাধালেন অভিভাবক! প্রকাশ্যে ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে গেটে আটকে দেওয়ার পর এক মা তাঁর মেয়েকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়ার জন্য নিরাপত্তাকর্মীদের কাছে অনুনয়-বিনয় করছেন। ভিডিয়োটি দেখে মনে হচ্ছিল এটি নিটের পরীক্ষাকেন্দ্রের দৃশ্য যেখানে রিপোর্টিংয়ের সময় শেষ হয়ে গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৭:৫৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সময়মতো নিটের পুনঃপরীক্ষা দিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে পারেননি ছাত্রী। সময় পেরিয়ে যাওয়ায় নিরাপত্তারক্ষীরা ছাত্রীকে পরীক্ষার হলে ঢুকতে দিতে বাধা দেন। মেয়ের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে অদ্ভুত এক কাণ্ড ঘটালেন মা। পরীক্ষাকেন্দ্রের গেটের সামনে পায়ে পড়ে গেলেন পরীক্ষার্থীর অভিভাবক। মাটিতে সটান পড়ে গিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়ার জন্য নিরাপত্তাকর্মীদের কাছে অনুনয়-বিনয় করতে লাগলেন তিনি। তেলঙ্গানার ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে গেট আটকে দেওয়ার পর এক মা তাঁর মেয়েকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়ার জন্য নিরাপত্তাকর্মীদের কাছে অনুনয়-বিনয় করছেন। ভিডিয়োটি দেখে মনে হচ্ছিল এটি নিটের পরীক্ষাকেন্দ্রের দৃশ্য, যেখানে রিপোর্টিংয়ের সময় শেষ হয়ে গিয়েছিল। দেরিতে আসা পরীক্ষার্থীদের আর ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরীক্ষার্থীর মায়ের এমন আচরণ দেখে ঘাবড়ে গিয়ে দূরে সরে যান নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক। কাঁদতে কাঁদতে মহিলা তাঁর মেয়েকে পরীক্ষাকেন্দ্রে ঢোকার জন্য আবেদন জানাতে থাকেন।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘কিংলাইফ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর মায়ের আকুল আবেদনটি ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বহু সমাজমাধ্যম ব্যবহারকারী শিক্ষার্থীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। অনেকেরই প্রশ্ন, এই ধরনের পরিস্থিতি সামলানোর মানবিক কোনও উপায় কি থাকতে পারে না? নেটাগরিকদের একাংশ আবার উল্লেখ করেছেন যে, নিট-এর নিয়মকানুন এবং রিপোর্ট করার সময় অনেক আগেই ঘোষণা করা হয়। অ্যাডমিট কার্ডেও তার উল্লেখ থাকে। এই পক্ষের যুক্তি হল, যাঁরা কোনও ঝুঁকি নেন না তাঁরা কয়েক ঘণ্টা আগেই পরীক্ষাকেন্দ্রে এসে পৌঁছোন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement