২ মে, ১৯২১

বিংশ শতকের অন্যতম সেরা চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্ম। শুধু একজন পরিচালক হিসাবে নন, লেখক ও সুরকার হিসাবেও তাঁর খ্যাতি। ছোট বড় মিলিয়ে তিনি মোট ৩৬টি ছবি পরিচালনা করেছেন। তাঁর সেরা সাহিত্য চরিত্র ফেলুদা এবং প্রফেসর শঙ্কু আজও পাঠক মনে দাগ কাটে। তাঁর প্রথম ছবি পথের পাঁচালি (১৯৫৫)। এটি ১১টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। ১৯৫৬-এ এই ছবিটি কান চলচ্চিত্র উত্সবে বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কার পেয়েছে। তাঁর অন্যান্য সেরা ছবিগুলির মধ্যে রয়েছে অপরাজিত(১৯৫৬), অপুর সংসার(১৯৫৯)। মোট ৩২টি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৯২-এ পেয়েছেন ভারতরত্ন।

Advertisement
শেষ আপডেট: ০২ মে ২০১৬ ০০:৩০
Share:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement