‘চিন্তা করবেন না’, হৃদ্যন্ত্রে সমস্যা ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে কবীর সুমন
“শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি”, সমাজমাধ্যমে অসুস্থতার খবর জানালেন খোদ শিল্পী।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ২০:৩২
Share:
Advertisement
বেশ কিছু দিন ধরে অসুস্থ ‘গানওলা’। সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দুপুর ৩টে নাগাদ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তবে হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনে রাখার প্রয়োজন হতে পারে।