Diwali 2023

দীপাবলির আগে আলো কেনার হিড়িক, এ বার বাজার ছেয়েছে কোন নতুন ধরনের আলো?

৫০ থেকে ৫০০ টাকার মধ্যেই মধ্য কলকাতার চাঁদনি বাজারে মিলছে নানান রকম আলো।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৯:২৭
Share:
Advertisement

সামনেই দীপাবলি। আলোর মরশুম। আলোর মালায় সাজছে শহর। মধ্য কলকাতার চাঁদনি মার্কেটে রংবেরঙের আলো কেনার হিড়িক। কোথাও প্রজাপতি, কোথাও প্রদীপের মতো আলো। ৫০ থেকে ৫০০, হরেক দামে হরেক আলো। মোমবাতির পাশাপাশি এ বার জায়গা করে নিয়েছে ব্যাটারি চালিত মোমবাতিও। দীপাবলির আগে আলো কিনতে ব্যস্ত ৮ থেকে ৮০ সকলেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement