৭১ বছরের ‘কালারফুল বয়’ ফের ভোটের ময়দানে। তৃণমূলের পুরনো গড় কামারহাটির প্রার্থী। তাঁর রাজনীতির রং ‘সবুজ’। ভক্তদের কাছে তিনি ‘এমএম’। জীবনের যত রংবাজি সামলে নেন ‘ওহ লাভলি’ বলেই। রাজনীতির দৌড়ে থাকেন, সুইমিং পুলে সাঁতারেও। শৌখিন মানুষ। মনে করেন, মেজাজটাই তো আসল রাজা। জীবনের ওঠা-পড়া বিশেষ গায়ে লাগতে দেন না। ব্যক্তিগত জীবন, নিজের দল থেকে এ বারের ভোটে তিনি কতটা প্রস্তুত— সে সব নিয়ে অকপট তৃণমূল প্রার্থী মদন মিত্র, আনন্দবাজার ডট কম-এর ‘মুখোমুখি’।