২ জুন, ২০২৬। হকার উচ্ছেদের বিরোধিতায় সরব হয়েছিল যাদবপুর। বিরোধিতায় হাজির হয়েছিলেন বাম কর্মী সমর্থকেরা। ছিলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। বাম নেতৃত্বের দাবি ছিল, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। এই সংক্রান্ত ১৯৮৮ সালের আদালতের রায়ের উল্লেখ করা হয়। রেলের পক্ষ থেকে এই রায়ের সার্টিফিকেট কপি চাওয়া হয়েছিল। ৮ জুন আদালত খুললে, ২১ দিনের মধ্যে তা রেলকে দেওয়া হবে বলেই ঠিক করা হয়েছিল। আলোচনার ভিত্তিতে মধ্যরাত পেরিয়ে ৩ জুন ফিরে গিয়েছিল বুলডোজ়ার। ৭ জুন, রবিবার আবার উচ্ছেদের পরিকল্পনা। প্রতিরোধ গড়ে তোলেন রাজনৈতিক কর্মী ও বাসিন্দারা। লাঠিচার্জ করে জমায়েত সরিয়ে চলল বুলডোজ়ার।