নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট। টানা ছুটবে মেট্রোরেল। চিংড়িঘাটা মোড়ে থমকে যাওয়া রেললাইনের বাকি থাকা ৩৬৫ মিটার অংশের কাজ শেষ হবে। পর পর দু’সপ্তাহ শুক্র, শনি ও রবিবার যান নিয়ন্ত্রণ চিংড়িঘাটা মোড়ে। তা হলে গাড়ি চলবে কোন পথে? সায়েন্স সিটির দিক থেকে ইএম বাইপাস ধরে উল্টোডাঙা, নিউ টাউন বা সল্টলেক যাবেন কী ভাবে? উল্টো দিকের সফরও বা কোন পথে? কোন বিকল্প পথের ব্যবস্থা করেছে প্রশাসন?