বিধায়ক আসলে কে? ভোটের মুখে প্রশ্ন উসকে দিয়েছে বিজেপি। কেন্দ্র রাজারহাট-গোপালপুর। গেল বারের বিধায়ক অদিতি মুন্সীর হয়েই ফের জোর কদমে প্রস্তুতি শুরু তৃণমূলের। চলছে দেওয়াল লিখন। কোমর বেঁধে নেমেছে বিজেপিও। নিজের কার্যালয়ে বেশ গুছিয়ে বসেছেন প্রথম বারের প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। আর প্রার্থী হয়েই তাঁর প্রশ্ন, বিধায়ক আসলে কে! কোন দিকে এগোচ্ছে এই কেন্দ্রের ভোটের লড়াই?