Rolls Royce Holi

রোলস রয়েসে বসে লক্ষ্মীনারায়ণ, বাতাসে গুলালের মাতামাতি, হাওড়া ব্রিজে ভিনটেজ হোলির রং

জেন ওয়াই থেকে জেন জ়ির ভিড়ে পা রাখার তিল মাত্র জায়গা নেই। ভিনটেজ দোল উৎসবে এসে পড়েছে প্রচারের আলো। দোল উৎসবের নাম রোলস রয়েস হোলি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১২:০৯
Share:
Advertisement

১৪০ বছরের পুরনো ইতিহাস। ১৮৮৪ সালে রায়বাহাদুর সাউ বক্স বাগলা এস্টেট কলকাতায় পরিচিতি পায়। বড়বাজারে একটি সত্যনারায়ণের মন্দির প্রতিষ্ঠা করেন রায়বাহাদুর। বড়বাজারের ওই মন্দির থেকে দেবতার বিগ্রহ বছরে দু’বার শহরের রাস্তায় ঘোরানোর রীতি তৈরি হয়। প্রথমে হাতে টানা গাড়িতে ঘোরানো হত। পরবর্তীকালে একটি ভিন্টেজ রোলস রয়েস গাড়ি হয়ে ওঠে লক্ষ্মী নারায়ণের রথ। এই রথকে ঘিরেই যাবতীয় আকর্ষণ। উৎসবের নাম ‘রোলস রয়েস হোলি’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement