প্রতিষ্ঠার পর বছর দুই পেরিয়েছে। ফের উত্তরপ্রদেশের রাজনীতির কেন্দ্রে অযোধ্যার রামমন্দির। সম্প্রতি মন্দিরে জমা পড়া প্রণামী নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। ‘সিট’ গঠন করে তদন্ত চালাচ্ছে উত্তরপ্রদেশ সরকার। তবে, বিধানসভা ভোটের আগে, বিজেপির বিরুদ্ধে রামমন্দিরকেই আরও এক বার রাজনৈতিক হাতিয়ার করেছে বিরোধীরা