‘আমার ধমনী, শিরায় তৃণমূল’, বাংলার বিধানসভা নির্বাচনের আগে শোভনের প্রত্যাবর্তন, সঙ্গী বৈশাখী

৭ বছর পর তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। সোমবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাইপাসে নবনির্মিত তৃণমূল ভবনে গিয়ে পুরনো দলে যোগ দিলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৯:২০
Share:
Advertisement

সব জল্পনার অবসান। তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের। ২০১৮ সালে কলকাতার মেয়র পদ এবং রাজ্যের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান শোভন। ২০২১ সালে যোগ দেন বিজেপিতে। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। মাঝে একাধিকবার তাঁর তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হলেও বাস্তবায়িত হয়নি। এ বছর সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর মসৃণ হয় পথ। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দার্জিলিঙে শোভনকে ডেকে কথা বলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিনই নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদের মাথায় বসানো হয় তাঁকে। তার সপ্তাহখানেকের মধ্যেই তৃণমূলে যোগ। সোমবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাইপাসের নবনির্মিত তৃণমূল ভবনে এসে তৃণমূলে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement