টাটা গোষ্ঠীকে ফেরানোর আশ্বাস শমীকের, শুনে এত বছর পর কী বলছেন বামেরা?

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ২০:১১
Share:
Advertisement

রাজ্যে আরও এক পালাবদল। আরও একবার ফিরেছে সিঙ্গুর প্রসঙ্গ। অতীতের ‘ভুল বার্তা’ মুছে টাটা-কে ফেরানোর ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। টাটা ফেরার দায় তৃণমূলের পাশাপাশি বিজেপির উপরও চাপিয়েছে বামেরা। বামেদের ‘শিল্প ভবিষ্যৎ’ আর বিজেপির টাটাদের ফেরানোর মধ্যে হাইফেন হয়ে থেকে গিয়েছে মমতা জমানার দেড় দশক। শিল্পের প্রশ্নে বাম-বিজেপির তর্ক এখন স্বাভাবিক। তবে, যে ভাবে ভগ্ন মনোরথ হয়ে ফিরেছিলেন টাটা-রা, আদৌ কি তাঁরা আর ফিরবেন এখানে? রাজ্যের সামনে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement