Hantavirus outbreak

করোনার পর এ বার ২০২৬-এ হান্টা! ‘ভবিষ্যদ্বাণী’ না কি কাকতালীয়? চার বছরের পুরনো পোস্ট ঘিরে বিতর্কের ঝড়

যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে, তার ক্যাপশনে লেখা ছিল, “ভবিষ্যৎ পড়তে পারেন।” ক্রাউডারের মতে, ২০২২ সালে এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টটি মাত্র চার বার পোস্ট করার পর প্ল্যাটফর্ম থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৪:৪৩
Share:

ছবি: সংগৃহীত।

আটলান্টিক মহাসাগরে ভাসমান প্রমোদতরী এমভি হন্ডিয়াসে হান্টা ভাইরাসের হানা। ভাইরাসের আক্রমণে প্রাণ হারিয়েছেন প্রমোদতরীর তিন যাত্রী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই আবহে ২০২২ সালের একটি পুরনো পোস্ট নতুন করে সমাজমাধ্যমে নজর কেড়েছে। ২০২৬ সালেই হান্টা ভাইরাস হানা দেবে পৃথিবীতে। ২০২২ সালের একটি রহস্যময় পোস্ট অনলাইনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। এক্স ব্যবহারকারী জর্ডান ক্রাউডার একটি নিষ্ক্রিয় অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করার পর নানা ষড়যন্ত্রতত্ত্বের কথাও উঠে আসতে শুরু করেছে অনলাইনে। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে তার ক্যাপশনে লেখা ছিল, “ভবিষ্যৎ পড়তে পারেন।” ক্রাউডারের মতে, ২০২২ সালে এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টটি মাত্র চার বার পোস্ট করার পর প্ল্যাটফর্ম থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছে। সেই বিশেষ বার্তা যেটি এখন সমাজমাধ্যমে জল্পনা উস্কে দিচ্ছে, তাতে লেখা আছে, “২০২৩-এ করোনার অবসান, ২০২৬-এ হান্টাভাইরাস।” ক্রাউডার লিখেছেন, “এই ব্যক্তি মাত্র ৪ বার পোস্ট করেছেন। সবগুলিই ২০২২ সালের এক সপ্তাহের মধ্যে। এই ধরনের পোস্ট এটাই একমাত্র। গ্রক নিশ্চিত করেছে যে ’২২ সালের পর থেকে এটি সম্পাদনা করা হয়নি। অদ্ভুত।”

পোস্টটি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে পোস্টটিতে। নেটমাধ্যম ব্যবহারকারীদের একাংশ পোস্টের সত্যতা বিশ্বাস করতে চাননি। অনেকে আবার নানা ষড়যন্ত্রমূলক তত্ত্বও খাড়া করেছেন। এক নেটাগরিক লিখেছেন, “না, এই সব সত্যি হতে পারে না।” আর এক জন যোগ করেছেন, “দাঁড়াও, এ কী! এই ব্যক্তি তিন বছর আগে এই ভাইরাস সম্পর্কে কী ভাবে জানতেন?”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement