viral video

রসগোল্লায় না, রেগে গিয়ে বিয়ের মঞ্চে হবু বরকে কষিয়ে চড় কনের! ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বর ও কনে একটি মঞ্চের উপর দাঁড়িয়ে আছেন যেখানে বিয়ের অনুষ্ঠান চলছে। বিয়ের আচার হিসাবে একটি থালায় করে কনে বরকে মিষ্টি খাওয়াতে চেষ্টা করেন। কিন্তু বর তা খেতে অস্বীকার করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৯:৩৭
Share:

ছবি: সংগৃহীত।

আজকাল বিয়ের অনুষ্ঠানে এমন এমন কাণ্ড ঘটে যা আগে থেকে আন্দাজ করা কঠিন। কখনও কখনও বরের বিয়ের অনুষ্ঠানে প্রবেশ ভাইরাল হয়ে যায়, আবার কখনও কনের নাচ সমাজমাধ্যমে আলোড়ন ফেলে দেয়। এই ধরনের ভিডিয়ো দেখে নেটাগরিকেরা কখন নিছক মজা পান। আবার কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ব্যবহারকারীদের মনে বিরক্তির উদ্রেক ঘটায়। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে রসগোল্লা খেতে রাজি না হওয়ায় বরকে চড় মেরে বসেছেন কনে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তবে ঘটনাটি কোথায় ঘটেছে এবং কবে ঘটেছে তা ওই ভিডিয়ো থেকে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বর ও কনে একটি মঞ্চের উপর দাঁড়িয়ে আছেন যেখানে বিয়ের অনুষ্ঠান চলছে। বিয়ের আচার হিসাবে একটি থালায় করে কনে বরকে মিষ্টি খাওয়াতে চেষ্টা করেন। কিন্তু বর তা খেতে অস্বীকার করেন। কনের হাত বরের মুখের কাছে এগিয়ে এলেও তরুণ মুখ খুলতে চাননি। হবু বরের এ-হেন ‘অবাধ্যতা’ দেখে আচমকাই একটি চড় মেরে বসেন কনে। মুখে ফুটে ওঠে চরম বিরক্তির ভাব। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, চড় খাওয়ার পরেও বর চুপচাপ ও নিশ্চল হয়ে মঞ্চে দাঁড়িয়ে থাকেন।

‘গ্র্যাভিটেশনাল_অভয়’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি দেখে পাত্রীর উপর বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘নববধূর আচরণ খুব অদ্ভুত। বর এর সঙ্গে সংসারে টিকতে পারলে হয়!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement