viral video

অবতরণের সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ বোয়িং বিমানের! অল্পের জন্য এ়ড়ানো গেল দুর্ঘটনা, ভয়াবহ দৃশ্যের ফুটেজ ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বোয়িং ৭৬৭ বিমানটি নিচু দিয়ে ওড়ার সময় একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। প্রবল ধাক্কায় ছিটকে যায় গাড়িটি। বিমানের চাকা মাটিতে ছোঁয়ার আগে সেটি ছুঁয়ে যায় ট্রাকটিকে। ট্রাকটি ছিটকে সরে যায়। তবে ভাগ্যক্রমে বিমানটির কোনও ক্ষতি হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৪:৪৬
Share:

ছবি: সংগৃহীত।

রানওয়েতে নামার সময় বড়সড় এক দুর্ঘটনা এড়াল বোয়িং বিমান। অবতরণের সময় বিমানে চাকার সঙ্গে সংঘর্ষ হয় একটি ট্রাকের। ভারী বিমানটির ধাক্কায় চূর্ণ হয়ে যায় ট্রাকের সামনের কাচটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটেছে। রানওয়েতে নামার সময় খুব নিচু দিয়ে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। ট্রাকে থাকা ড্যাশক্যামে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তটি। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বোয়িং ৭৬৭ বিমানটি নিচু দিয়ে ওড়ার সময় একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। প্রবল ধাক্কায় ছিটকে যায় গাড়িটি। বিমানের চাকা মাটিতে ছোঁয়ার আগে সেটি ছুঁয়ে যায় ট্রাকটিকে। ট্রাকটি ছিটকে সরে যায়। তবে ভাগ্যক্রমে বিমানটির কোনও ক্ষতি হয়নি। ট্রাকচালকও বরাতজোরে বেঁচে যান। সংবাদ প্রতিবেদন অনুসারে, বিমানটি বাল্টিমোরের একটি বেকারির ট্রাকের চালক ওয়ারেন বোর্ডলির ট্রাকে ধাক্কা মারে। এই সংঘর্ষে ট্রাকটির জানালা ভেঙে যায় এবং চালক আহত হন। দুর্ঘটনাটি রানওয়ের পাশে একটি ব্যস্ত রাস্তায় ঘটেছে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারত। বিমানটিতে আগুন লাগার মতো ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না নেটাগরিকেরা।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘বাবলবাথগার্ল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর শিউরে উঠেছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ মনে করছেন, বিমানবন্দরটি তৈরির পর রাস্তা নির্মাণের সময় সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। কিছু নেটমাধ্যম ব্যবহারকারী ট্রাকচালককে ভাগ্যবানও বলে মনে করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement