Bengaluru

সমকামী ডেটিং অ্যাপের ‘বন্ধু’র সঙ্গে দেখা করতে গিয়ে প্রতারিত ইঞ্জিনিয়ার! তথ্যফাঁসের হুমকি দিয়ে লুটপাট, গ্রেফতার চার

প্রতিবেদনে বলা হয়েছে, চিক্কাজালায় বসবাসকারী ওই ইঞ্জিনিয়ার বিগত কয়েক বছর ধরে ওই নির্দিষ্ট ডেটিং অ্যাপটি ব্যবহার করছেন। পুলিশ সূত্রে খবর, অ্যাপটির মাধ্যমে পরিচিত হওয়া এক ব্যক্তির কাছ থেকে ফোন পান ওই তরুণ। কয়েক দিন ফোনে কথা বলার পর তরুণকে দেখা করার প্রস্তাব দেন ওই ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৪:২৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সমকামী পুরুষদের জন্য নির্দিষ্ট ডেটিং অ্যাপ বা গে ডেটিং অ্যাপের ফাঁদে পা দিয়ে ছিনতাইবাজদের কবলে পড়লেন বেঙ্গালুরুর বাসিন্দা ইঞ্জিনিয়ার। ২৭ বছর বয়সি এক সিভিল ইঞ্জিনিয়ার একটি অ্যাপের মাধ্যমে ডেটিংয়ে যান। সাক্ষাতের সময়ে তাঁকে হুমকি দিয়ে, মারধর করার পর জোর করে অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর করতে বাধ্য করা হয় তাঁকে। সংবাদ প্রতিবেদন অনুসারে, পুলিশ এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, চিক্কাজালায় বসবাসকারী ওই ইঞ্জিনিয়ার বিগত কয়েক বছর ধরে ওই নির্দিষ্ট ডেটিং অ্যাপটি ব্যবহার করছেন। পুলিশ সূত্রে খবর, অ্যাপটির মাধ্যমে পরিচিত হওয়া এক ব্যক্তির কাছ থেকে ফোন পান ওই তরুণ। কয়েক দিন ফোনে কথা বলার পর তরুণকে দেখা করার প্রস্তাব দেন ওই ব্যক্তি। ইঞ্জিনিয়ার তরুণকে বাগালুর রোডের কাছে পালানাহাল্লি গেটে আসতে বলেন অ্যাপে আলাপ হওয়া ব্যক্তি। ডেটিং অ্যাপে যাঁর সঙ্গে কথা হচ্ছে তাঁর সঙ্গেই দেখা করতে যাচ্ছেন ভেবে ইঞ্জিনিয়ার তরুণ বাসে করে সেই জায়গায় উপস্থিত হন। এলাকায় পৌঁছোনোর পর চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে ঘিরে ধরে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, দলটি তাঁকে নর্থগেট এলাকার কাছে জয়ামুনি লেআউটে নিয়ে গিয়ে হুমকি ও গালিগালাজ করতে শুরু করে। অভিযুক্তেরা ইঞ্জিনিয়ার তরুণকে হুমকি দিয়ে বলেন যে, ডেটিং অ্যাপের কার্যকলাপ তরুণের পরিবার ও বন্ধুদের কাছে ফাঁস করে দেবেন তাঁরা।

অভিযুক্তেরা পরে ওই ইঞ্জিনিয়ারকে ভেঙ্কটালার কানাডিয়ান স্কুলের কাছে একটি নির্জন এলাকায় নিয়ে যান। অভিযোগ, তাঁদের মধ্যে এক জন তাঁকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। ডাকাতির সময় ইঞ্জিনিয়ারকে একাধিক বার আক্রমণ করা হয়েছিল। ছুরির আঘাতে তাঁর মাথা, ঘাড়, কব্জি, পেট ও পাঁজরে আঘাত লাগে। এর পর চক্রটি তাঁর ব্যাঙ্কিং বিবরণ ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে অন্য একটি ফোনপে অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে। পুলিশ জানিয়েছে, প্রায় ১৫ থেকে ১৬ হাজার টাকা স্থানান্তর করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement