viral video

প্রথম বার ভারতীয় বিয়ে দেখে ‘অস্থির’ বিদেশি! ডিজে বাজতেই তরুণের কাণ্ড দেখে থ অতিথিরা, ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়েতে ডিজে একটি জনপ্রিয় পঞ্জাবি গান বাজাতেই অতিথিদের মধ্যে তুমুল চাঞ্চল্য তৈরি হয়। আবালবৃদ্ধবনিতা সকলেই মঞ্চে উঠে উদ্দাম ভাবে নাচতে শুরু করেন। সেই দেখে বিদেশি অতিথিরও উত্তেজনা চরমে পৌঁছোয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১২:১২
Share:

ছবি: সংগৃহীত।

প্রথম বার ভারতীয় বিয়ের ঝলক দেখে আত্মহারা হয়ে গেলেন এক বিদেশি তরুণ। ভারতীয় বিয়ের জাঁকজমক, আড়ম্বর এবং নাচ-গান দেখে আর সামলাতে পারলেন না ওই অতিথি। বিয়ের চোখধাঁধানো দৃশ্য, ডিজে এবং মানুষের উৎসাহ দেখে এতটাই উত্তেজিত হয়ে পড়েন তরুণ যে নিজেকে আর আটকাতে পারলেন না তিনি। এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে উপস্থিত অতিথিরাও থ হয়ে গেলেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় একটি ঐতিহ্যবাহী ভারতীয় বিয়ের দৃশ্য ধরা পড়েছে। সেখানে সকলেই বিয়ের হইহুল্লোড়ে নিজেদের ভাসিয়ে দিয়েছেন। আর এই বিবাহ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন এক বিদেশি তরুণ। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়েতে ডিজে একটি জনপ্রিয় পঞ্জাবি গান বাজাতেই অতিথিদের মধ্যে তুমুল চাঞ্চল্য তৈরি হয়। আবালবৃদ্ধবনিতা সকলেই মঞ্চে উঠে উদ্দাম ভাবে নাচতে শুরু করেন। সেই দেখে বিদেশি অতিথিও উত্তেজনা চরমে পৌঁছোয়। কোনও দ্বিধা ছাড়াই তিনি মঞ্চে উঠে পড়েন। এমন ভাবে নাচতে থাকেন যা দেখে ভারতীয় অতিথিরাও হতবাক হয়ে যান। কখনও তিনি উচ্চস্বরে চিৎকার করেন, আবার কখনও হাত তুলে পঞ্জাবি গানের তালে তালে উচ্ছ্বাসের সঙ্গে নাচতে থাকেন। তাঁর এই উচ্ছ্বাস দেখে উপস্থিত লোকজন আরও বেশি উত্তেজিত হয়ে ওঠেন। বিয়েবাড়ির পরিবেশ এতটাই প্রাণবন্ত হয়ে ওঠে যে নাচের মঞ্চ একটি ছোটখাটো অনুষ্ঠানের রূপ নেয়।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘জ্যাকরোসেন৬’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার তা দেখা হয়েছে। ১১ লক্ষের বেশি নেটাগরিক তাতে লাইক দিয়েছেন। বিদেশি তরুণের নাচ দেখে প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই হল ভারতীয় বিয়ের বৈশিষ্ট্য।’’ অন্য এক নেটাগরিকের মন্তব্য, ‘‘এই তরুণকে বিয়ের শোভাযাত্রার স্থায়ী সদস্য করে দেওয়া উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement