viral video

চলন্ত ট্রেনে দৌড়ে উঠে পড়লেন বৃদ্ধ পিছনে একা পড়ে রইলেন তাঁর ‘সিমরন’! ভাইরাল ভিডিয়োয় সমালোচনার ঝড়

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে চলতে শুরু করেছে। সেই সময় এক বয়স্ক পুরুষ ও এক বয়স্কা মহিলাকে ট্রেনটি ধরার জন্য পাগলের মতো দৌড়োতে দেখা যায়। বৃদ্ধ দ্রুত চলন্ত ট্রেনে উঠে পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৯
Share:

ছবি: সংগৃহীত।

প্ল্যাটফর্মে ট্রেন ধরতে এসে স্ত্রীকে ফেলে রেখে কামরায় উঠে পড়লেন এক বৃদ্ধ। চলন্ত ট্রেনে ওঠার জন্য আকুল হয়ে প্ল্যাটফর্ম ধরে অসহায় ভাবে দৌড়োতে থাকলেন লাল শাড়ি পরা এক বৃদ্ধা। ট্রেনটি না থেমে আপনগতিতে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। ট্রেনের যাত্রীদের মধ্যে কেউ একজন দৃশ্যটি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে চলতে শুরু করেছে। সেই সময় এক বয়স্ক পুরুষ ও এক বয়স্কা মহিলাকে ট্রেনটি ধরার জন্য পাগলের মতো দৌড়োতে দেখা যায়। বৃদ্ধ দ্রুত চলন্ত ট্রেনে উঠে পড়েন। বৃদ্ধা পিছন পিছন দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু ট্রেন পর্যন্ত পৌঁছোতেই ব্যর্থ হন তিনি এবং প্ল্যাটফর্মেই ছুটতে থাকেন। এ দিকে ট্রেনটির গতি বাড়তে থাকে। মহিলা প্ল্যাটফর্মে একাই থেকে যান। এই দৃশ্যটি ট্রেনের ভেতর থেকে এক জন যাত্রী রেকর্ড করেন। সেই ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে। বৃদ্ধা মহিলা কামরায় উঠতে পারেননি দেখেও চালক বা গার্ড কেউই গাড়িটি থামানোর চেষ্টা করেননি। সেই প্রসঙ্গ নিয়ে সরব হয়েছেন নেটাগরিকেরা।

ভিডিয়োটি ‘এনসিবিআইকিউএইচ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ামাত্রই মানুষজন উৎসাহের সঙ্গে প্রতিক্রিয়া জানায়। এক নেটমাধ্যম ব্যবহারকারী রসিকতা করে মন্তব্য করেছেন, ‘‘আরে, সিমরনকে সঙ্গে নিয়ে যাও!’’ ঘটনাটি দেখে আবার অনেকে উদ্বেগও প্রকাশ করেন। কেউ কেউ জানিয়েছেন যে চলন্ত ট্রেনে ওঠা অত্যন্ত বিপজ্জনক এবং এই ধরনের অসাবধানতা প্রাণঘাতী হতে পারে। নেটাগরিকদের একাংশ ওই বৃদ্ধেরও সমালোচনা করে বলেন যে, স্ত্রীকে এ ভাবে একা ফেলে যাওয়াটা উচিত হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement