viral video

বিশেষ এক উপাদান উধাও, আটকে গেল বিয়ে, ‘মুশকিল আসান’ হয়ে এলেন অ্যাপনির্ভর পণ্যসরবরাহ কর্মী!

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের আসরে পণ্যসরবরাহকারী কর্মী অতিথিদের ভিড় ঠেলে প্যাকেটটি পরিবারের সদস্যদের হাতে তুলে দিচ্ছেন। সেই প্যাকেটটি নিয়েই তাঁরা দ্রুত মণ্ডপের দিকে ছুটে যান। যেখানে এক পুরোহিত এবং পরিবারের সদস্যদের বসে থাকতে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১০:০২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সুসজ্জিত বিয়ের মণ্ডপ। অতিথি অভ্যাগতে ভরা। পাত্র-পাত্রীও সাত পাকে ঘোরার জন্য প্রস্তুত। কিন্তু বিয়ের আচার অনুষ্ঠানের মাঝপথে মাথায় হাত বর ও কনে দু’পক্ষেরই। হিন্দু বিবাহে যজ্ঞের জন্য অপরিহার্য উপাদানই যে উধাও! বিভিন্ন আচার-অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন পাত্র-পাত্রীর পরিবারের লোকজনেরা। বিশেষ উপাদানটি খুঁজে না পাওয়ায় আটকে যায় বিয়ে। এই পরিস্থিতিতে বিয়ে বাঁচাল অ্যাপনির্ভর পণ্য সরবরাহকারী সংস্থা। কয়েক মিনিটের মধ্যেই সেই বিশেষ পণ্যটি নিজের হাজির হলেন ডেলিভারি কর্মী। অদ্ভুত সেই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের আসরে পণ্যসরবরাহকারী কর্মী অতিথিদের ভিড় ঠেলে প্যাকেটটি পরিবারের সদস্য এক তরুণীর হাতে তুলে দেন। সেই প্যাকেটটি নিয়ে তাঁরা দ্রুত মণ্ডপের দিকে ছুটে যান। সেখানে এক পুরোহিত এবং পরিবারের সদস্যদের বসে থাকতে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একেবারে শেষ মুহূর্তে যে জিনিসটি অর্ডার করা হয়েছিল সেটি ছিল যজ্ঞের কাঠ। অনুষ্ঠান চলাকালীন কাঠগুলি খুঁজে পাওয়া যাচ্ছিল না। আতঙ্কিত হওয়ার পরিবর্তে, পরিবারের এক সদস্য দ্রুত সমাধান বার করে ফেলেন। তাঁরা অনলাইনে যজ্ঞের কাঠ অর্ডার করার সিদ্ধান্ত নেন। কয়েক মিনিটের মধ্যেই অ্যাপের মাধ্যমে পণ্য সরবরাহ সংস্থার ডেলিভারি কর্মী সেই জিনিসটি নিয়ে উপস্থিত হন। হাফ ছেড়ে বাঁচেন উপস্থিত সকলে। বিবাহের আচার-অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘ডায়মন্ড_ক্লাউড’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ৮০ লক্ষ বার দেখা হয়েছে। এক লক্ষেরও বেশি নেটাগরিক লাইক দিয়েছেন তাতে। বিবাহের অনুষ্ঠানে উপস্থিত সদস্যের বুদ্ধির প্রশংসা করেছেন নেটাগরিকেরা। অনেকেই রসিকতা করে মন্তব্য করেছেন যে, এই বাণিজ্যিক পণ্যপরিষেবা অ্যাপগুলি এখন বিবাহ পরিকল্পনাকারীদের মতোই অপরিহার্য হয়ে উঠেছে। এক জন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ চটজলদি এমন পরিষেবা শুধুমাত্র ভারতেই সম্ভব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement