viral video

ধুতি-জামা, হাতে লাঠি, বিয়ের আসরে নেচে তরুণদের ১০ গোল দিলেন ‘জ্যাঠামশাই’! বৃদ্ধের নাচের ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রথমে বৃদ্ধ তরুণদের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। যেন নাচ নিয়ে বিশেষ কোনও উৎসাহ নেই তাঁর। হঠাৎ ভোজপুরি গান ‘হঠ যা তাউ’ গানটির তাল বাড়তেই বৃদ্ধের ভিতরের লুকিয়ে থাকা নৃত্যশিল্পী যেন ঘুম থেকে জেগে ওঠে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১০:৩২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গ্রামের বিয়ের অনুষ্ঠান। তারস্বরে বাজছে গান। ফাঁকা জায়গায় গ্রামবাসীরা জড়ো হয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। চারদিকে উদ্দাম নাচানাচি চলছে। সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধ। নাচের জন্য এক তরুণ আমন্ত্রণ জানাতে প্রথমে সেই প্রস্তাবে রাজি হননি বৃদ্ধ। কয়েক মুহূর্ত পর সেখানকার পুরো পরিবেশই পাল্টে দিলেন বৃদ্ধ। থমকে গেল তরুণদের নাচ। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হতেই ঝড় তুলেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রথমে তরুণদের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ। যেন নাচ নিয়ে বিশেষ কোনও উৎসাহ নেই তাঁর। হঠাৎ ভোজপুরি গান ‘হঠ যা তাউ’ গানটির তাল বাড়তেই বৃদ্ধের ভিতরের লুকিয়ে থাকা নৃত্যশিল্পী যেন ঘুম থেকে জেগে ওঠে। এর পর যা ঘটল, তা পুরো গ্রামকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গ্রামের কিছু তরুণ নাচের জন্য আমন্ত্রণ জানান বৃদ্ধকে। কিন্তু তিনি প্রথমে ইতস্তত করতে থাকেন। কিন্তু, গানটির গতি বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ আর নিজেকে সামলাতে পারলেন না। সকলকে অবাক করে ধীরে ধীরে নাচ শুরু করেন। কয়েক মুহূর্তে তাঁর নাচের ছন্দ দর্শকদের মুগ্ধ করে ফেলে। বৃদ্ধের নাচের সঙ্গে তাঁর অভিব্যক্তি, হাতের অঙ্গভঙ্গি এবং প্রাণশক্তি আশপাশের লোকজনকে বিস্মিত করে দেয়।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘ইটসমিনাএনডব্লিউ’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। ৮ লক্ষ ৫০ হাজারের বেশি লাইক পড়েছে তাতে। বৃদ্ধের নাচ দেখে প্রচুর মানুষ ভিডিয়োয় প্রতিক্রিয়া জানিয়েছেন। অবাক করা নাচের দৃশ্য দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘জ্যাঠামশাই এখনই এত ভাল নাচছেন, তা হলে ভাবুন যৌবনে তিনি কেমন ছিলেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এটা শুধু নাচ নয়, এটা কাকাবাবুর প্রত্যাবর্তন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement