Viral Video

তরুণী নর্তকীকে দেখে সামলাতে পারলেন না বৃদ্ধ, হাতে ‘অমৃতের’ বোতল নিয়ে জুড়লেন উদ্দাম নাচ! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বর্ণাঢ্য অনুষ্ঠান চলছে। মঞ্চে সকলের সামনে এক সুন্দরী নৃত্যশিল্পী একটি বলিউড গানের তালে নাচছেন। তাঁকে দেখে বৃদ্ধেরও নাচের শখ জাগে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১২:৪০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মঞ্চে নীল ও কালো লেহঙ্গা-চোলি পরা এক সুন্দরী নৃত্যশিল্পী একটি বলিউড গানের তালে নাচছেন। একটি অনুষ্ঠানের মঞ্চে বসে আছেন অনেকেই। সেই তরুণীকে নাচতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না এক বৃদ্ধ। পরনে সাদা ধুতি, গায়ে স্যান্ডো গেঞ্জি। হাতে ফলের রসের বোতল। সেই রসকেই ‘অমৃত’ ভেবে খেয়ে মঞ্চে ঝড় তুললেন তিনি। নৃত্যশিল্পীর সামনে গিয়ে উদ্দাম ভাবে নাচতে শুরু করেন তিনি। অদ্ভুত নাচের সেই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বর্ণাঢ্য অনুষ্ঠান চলছে। মঞ্চে সকলের সামনে এক সুন্দরী নৃত্যশিল্পী একটি বলিউড গানের তালে নাচছেন। তাঁকে দেখে বৃদ্ধেরও নাচের শখ জাগে। নাচতে গিয়ে এমন ভাবে হাত-পা ছুড়তে শুরু করেন যেন মনে হয় পুরোপুরি মদ্যপ অবস্থায় রয়েছেন। তাঁর হাতে একটি ফলের রসের বোতল ছিল। কিন্তু তাঁর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন তিনি সেটিকে ‘অমৃত’ ভেবে ভুল করছেন। তরুণী নর্তকীর সঙ্গে তাল মেলাতে গিয়ে এতটাই উদ্দাম ভাবে নাচছিলেন যেন মনে হচ্ছিল কোনও ‘আত্মা’ ভর করেছে তাঁর উপর।

কখনও তরুণীর সামনে হাঁটু গেড়ে বসে একটি বোতল নাড়াতে নাড়াতে অদ্ভুত সব নাচের মুদ্রা শুরু করেন। নাচের ভঙ্গিমা ও অভিব্যক্তি দেখে মঞ্চে উপস্থিত ব্যক্তিরাও হাসাহাসি শুরু করে দেন। কেউ কেউ এমনকি মুচকি হেসে তাঁকে উৎসাহও দেন। তিনি কখনও নৃত্যশিল্পীর দিকে এগিয়ে যাচ্ছিলেন, আবার কখনও সর্বশক্তি দিয়ে বাতাসে মুঠি তুলে নাচছিলেন। তাঁর এই উচ্ছ্বাস দেখে মনে হয়, যেন এই বৃদ্ধ বয়সে তাঁর আঠারো বছরের যৌবন ফিরে এসেছে। এই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘সিঙ্গার_রজনী _শর্মা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু নেটাগরিক সেটি দেখেছেন। ২ লক্ষের বেশি লাইক জমা পড়েছে তাতে। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কাকা প্রাণশক্তিতে ১০০-এ ১০০ পেয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement