Viral Video

পাঁচ বছর পর আচমকা স্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন তরুণ, হঠাৎ স্বামীকে দেখে পাল্টে গেল শরীরী ভাষা! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ প্রায় পাঁচ বছর পর তাঁর স্ত্রীকে চমকে দিতে শ্বশুরবাড়িতে এসেছেন। স্ত্রী রান্নাঘরে আপন মনে কাজ করছিলেন। স্বামী ফেরার খবর সম্পর্কে বিন্দুমাত্র অবগত ছিলেন না তিনি। তরুণ হাতে একটি ফুলের তোড়া নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন এবং তাঁর সামনে এসে দাঁড়ান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৬:২০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কর্মসূত্রে বহু দিন আলাদা থাকার পর যখন স্বামীর সঙ্গে স্ত্রীর দেখা হয় তখন সেই দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। সাত পাকের সম্পর্কে যখন রোজগারের জন্য দূরত্ব তৈরি হয় জীবনের ছন্দটাই হারিয়ে যায়। আর সেই বিচ্ছেদ যদি হয় পাঁচ বছরের? স্ত্রীকে বাপের বাড়িতে রেখে কাজের জন্য দূরে থাকতেন স্বামী। পাঁচ বছর পর তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। শ্বশুরবাড়িতে তাঁদের পুর্নমিলনের ভিডিয়োয় স্ত্রীর প্রতিক্রিয়া দেখে হৃদয় আর্দ্র হয়ে উঠেছে নেটাগরিকদের। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ প্রায় পাঁচ বছর পর তাঁর স্ত্রীকে চমকে দিতে শ্বশুরবাড়িতে এসেছেন। স্ত্রী রান্নাঘরে আপন মনে কাজ করছিলেন। স্বামী ফেরার খবর সম্পর্কে বিন্দুমাত্র অবগত ছিলেন না তিনি। তরুণ হাতে একটি ফুলের তোড়া নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন এবং তাঁর সামনে এসে দাঁড়ান। তাঁকে দেখে বিস্ময়ে চক্ষু ছানাবড়া হয়ে যায় স্ত্রীর। এত বছর পর স্বামীকে চোখের সামনে দেখে কী প্রতিক্রিয়া দেখাবেন তা বুঝতে পারছিলেন না তরুণী। তরুণীর চোখে জল এসে গেলে তিনি স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। তাকে দেখে স্বামীও আবেগপ্রবণ হয়ে পড়েন এবং স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরেন। এই পুনর্মিলনে সমাজমাধ্যম জুড়ে আবেগের ঢেউ উঠেছে।

‘অ্যালোনরাইটার_১কে’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে এটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ৪ লক্ষ ৮০ হাজার মানুষ পছন্দ করেছেন ভিডিয়োটি। সমাজমাধ্যম ব্যবহারকারীরা ভিডিয়োটি সম্পর্কে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে আবারও গভীর প্রেমে পড়েছে।’’ আরও এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই দৃশ্যটি দেখে আমার চোখে জল এসে গিয়েছে। ভাবুন তো মেয়েটির মনের কী অবস্থা!” তৃতীয় নেটাগরিক তরুণকে পরামর্শ দিয়েছেন, ‘‘এত বছর ধরে স্ত্রীর থেকে দূরে থাকা ঠিক নয়। এখন তাঁকে ছেড়ে যাবেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement