Viral Video

বাড়ি থেকে বয়ে এনেছেন টিভি, ট্রেনের কামরায় দিব্যি চলছে খেলা দেখা! আজব রেলসফরের ভিডিয়ো দেখে নিয়ে উঠল বহু প্রশ্ন

ট্রেনে লোকজনকে কুলার, ফ্যান, এমনকি খাটও নিয়ে উঠতে দেখা গিয়েছে। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি ট্রেনের নীচের বার্থে টিভি রেখে উপরের বার্থে বসে আরামে টিভি দেখছেন। আশ্চর্যের ব্যাপার টিভিতে খেলাও চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১০:৫০
Share:

ছবি: সংগৃহীত।

ট্রেনের কামরায় মাঝেই মাঝেই নানা ধরনের কাণ্ডকারখানার দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়। কখনও বসার জায়গা না পেলে টুল নিয়ে উঠে পড়েন যাত্রীরা। আবার কখনও গরমের ঠেলায় অস্থির হয়ে আস্ত টেবিল ফ্যান নিয়ে কামরায় বসে থাকতও দেখা গিয়েছে। কিন্তু কেউ কি এই দৃশ্যটি কখনও কল্পনা করেছেন যে, কোনও যাত্রী তাঁর বাড়ি থেকে একটি টিভি নিয়ে ট্রেনে উঠেছেন! সেই দৃশ্যেরই দেখা মিলল স্লিপার ক্লাসের কামরায়। ট্রেনে আস্ত টিভি বয়ে এনে আরামে সিটে রেখে খেলা উপভোগ করছেন এক যাত্রী। এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ট্রেনে লোকজনকে কুলার, ফ্যান, এমনকি খাটও নিয়ে উঠতে দেখা গিয়েছে। ভাইরাল এই ভিডিয়োর দৃশ্যটি যেন সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি ট্রেনের নীচের বার্থে টিভি রেখে উপরের বার্থে বসে আরামে টিভি দেখছেন। আশ্চর্যের ব্যাপার টিভিতে খেলাও চলছে। খেলার চেয়েও বেশি নজর কেড়েছেন টিভির মালিক, যিনি তাঁর বাড়ির দেওয়াল থেকে টিভিটি খুলে এনেছেন। ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা অবাক হয়েছেন যে টিভিতে ম্যাচটি এত সাবলীল ভাবে চলছে কী ভাবে! নেটমাধ্যমে অনেকেই জানতে চেয়েছেন যাত্রী এত বিদ্যুৎ আর এত ভাল ইন্টারনেট সংযোগ পেলেন কোথায়?

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘বয়_ইন্ডিয়া’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়ার পর মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রচুর লাইক কমেন্ট জমা পড়েছে তাতে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাই এটা ভারতের ট্রেন! এখানে সবকিছুই সম্ভব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement