Viral Video

পানীয় জলে মাদক মেশাচ্ছেন মালিক, অভিযোগ তুলে ৬ মিনিটে ৪৩ বার জুতোপেটা পার্লারের চার তরুণী কর্মীর!

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পার্লারের ঘরের ভিতরে রাখা জলের পাত্রে কিছু মিশিয়ে দিচ্ছেন পার্লারের মালিক। পরের দৃশ্যে দেখা গিয়েছে জুতো উঁচিয়ে চার তরুণী তাঁকে ঘিরে রয়েছে। তার পরই মালিককে জুতোর বাড়ি মারতে শুরু করেন কর্মীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৭:৫২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পানীয় জলে মাদক মিশিয়ে দেওয়ার পর ধরা পড়ে চার কর্মচারীর হাতে নাগাড়ে জুতোপেটা খেলেন এক বিউটি পার্লারের মালিক। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের চুরু জেলার এক বিউটি পার্লারের মালিককে তাঁর চার জন মহিলা কর্মচারী মাত্র ৬ মিনিটে ৪৩ বার চটি দিয়ে মেরেছেন। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পার্লারের ঘরের ভিতরে রাখা জলের পাত্রে কিছু মিশিয়ে দিচ্ছেন পার্লারের মালিক। পরের দৃশ্যে দেখা গিয়েছে জুতো উঁচিয়ে চার তরুণী তাঁকে ঘিরে রয়েছেন। তার পরই মালিককে জুতোর বাড়ি মারতে শুরু করেন কর্মীরা। তরুণীদের অভিযোগ, মালিক তাঁদের পানীয় জলে নেশাজাতীয় দ্রব্য মেশানোর চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার তরুণীরা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। পার্লার মালিকের দাবি, তাঁর পার্লারে ভাল চলছিল না, তাই তিনি পার্লারে হলুদ সর্ষের বীজ রেখে দিয়েছিলেন এবং জলে গঙ্গাজল মিশিয়েছিলেন। এই কথা মানতে চাননি পার্লারের কর্মীরা।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তরুণীরা জানান, তাঁরা ২০১৬ সালের মার্চ মাস থেকে এই পার্লারে কাজ করছেন। তাঁদের অভিযোগ, মালিক ভবানী শঙ্কর খাত্রী প্রথমে শুধু হিসাবের কাজ দেখতে আসতেন। কিন্তু পরে পার্লারে ঢোকার জন্য জোরজার করতে শুরু করেন। গত ২৭ জুন তাঁদের সন্দেহ হয়েছিল শঙ্কর পানীয় জলে কিছু একটা মেশাচ্ছিলেন, কিন্তু তাঁদের কাছে কোনও প্রমাণ ছিল না। ২৯ জুন গোপনে একটি মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ঘটনাটি রেকর্ড করা হয়। শঙ্কর যে জলে একটি পদার্থ মেশাচ্ছিলেন সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

ভিডিয়োটি ‘স্বতন্ত্র_অনুজ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা বহু বার দেখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তরুণীরা বিউটি পার্লারের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement