viral video

দেশলাই-লাইটার নেই, আঙুলের ‘জাদুতে’ গ্যাসের বার্নারে আগুন জ্বাললেন তরুণী! ভিডিয়ো দেখে কারণ খুঁজল নেটপাড়া

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে তরুণী রান্নাঘরে একটি চেয়ারে বসে আছেন। তাঁর চুল খোলা। তোয়ালে দিয়ে চুল ঝেড়ে আঙুল ছোঁয়াতেই গ্যাসের বার্নারে ধরে গেল আগুন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দেশলাই বা লাইটার নয়, শুধুমাত্র আঙুলের ‘জাদুতে’ গ্যাস জ্বালালেন তরুণী! সত্যিই কি এ ভাবে আগুন জ্বালানো সম্ভব? শুনতে অদ্ভুত লাগলেও সেই কেরামতি করে দেখালেন এক মহিলা। আঙুল ছোঁয়াতেই গ্যাসের বার্নারে আগুন ধরল। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ইন্টারনেটে ঝড় উঠেছে। সমাজমাধ্যমে এমন কীর্তি দেখে চমকে গিয়েছেন অনেকেই। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে তরুণী রান্নাঘরে একটি চেয়ারে বসে আছেন। তাঁর চুল খোলা। গ্যাসের উনুনের ঠিক সামনে বসে আছেন তিনি। এক তরুণ তাঁর পিছনে দাঁড়িয়ে, একটি তোয়ালে দিয়ে তাঁর চুল জোরে জোরে ঝেড়ে দিচ্ছেন। দু’থেকে তিন বার এই কাজটি পুনরাবৃত্তি করেন তরুণ। তোয়ালের সঙ্গে ঘর্ষণ থেকে উৎপন্ন স্থির বিদ্যুতের কারণে তরুণীর চুল খাড়া হতে শুরু করে। তার পরই তরুণ গ্যাসের উনুনের নবটি চালু করেন। ঠিক সেই মুহূর্তে, তরুণী তাঁর আঙুলটি বার্নারের কাছে রাখেন। সঙ্গে সঙ্গে বার্নারটি জ্বলে ওঠে। আগুনের নীল শিখাটি দেখা যায়।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘রেনমেকার১৯৭৩’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু মানুষের নজর কেড়েছে। সকলের মনেই কৌতূহল, কী ভাবে এটি সম্ভব। উত্তর খুঁজতে অনেকেই আবার চ্যাটবট গ্রকের দ্বারস্থ হয়েছেন। গ্রকের ব্যাখ্যা হল এটি কোনও জাদু নয়। পুরোটাই বিজ্ঞান। ঘটনাটি ঘটেছে স্থির তড়িৎশক্তির কারণে। চুলের উপর কাপড় ঘষলে ইলেকট্রন স্থানান্তরিত হয়। গ্যাসের নব অন করে তাতে আঙুল ছোঁয়াতেই স্ফুলিঙ্গ তৈরি হয়েছে।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োয় ১৫ হাজারের বেশি লাইক জমা পড়েছে। দর্শক বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকের মনেই ভিডিয়োর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এক নেটাগরিক লিখেছেন, “এটা কী ভাবে হতে পারে? এটা কি কোনও কৌশল?” অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘দারুণ! আর দেশলাই বা গ্যাস লাইটারের জন্য খরচ করতে হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement