Viral Video

লোকালয়ে সিংহের হানা, রক্ষায় হাজির ‘শিবের বাহন’! নন্দীর গুঁতোর ভয়ে লেজ গুটিয়ে পালাল পশুরাজ, ভাইরাল ভিডিয়ো

রাস্তার ধারে শুয়ে রয়েছে সিংহ। সামনে নিয়ে বসে রয়েছে শিকারের দেহ। সেটিকে খাচ্ছে পশুরাজ। এমন সময় সেখানে এসে হাজির হল একটি ষাঁড়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১১:১৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

লোকালয়ে বেরিয়ে এসেছে সিংহ। একটি পথকুকুরকে শিকারও করেছে। রাস্তার ধারে বসে সেটিকেই খাচ্ছিল পশুরাজ। এমন সময় সেখানে উপস্থিত হল একটি ষাঁড়। তার পর যা হল তা অভাবনীয়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে গুজরাটের গির সোমনাথে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে শুয়ে রয়েছে সিংহ। সামনে নিয়ে বসে রয়েছে শিকারের দেহ। সেটিকে খাচ্ছে পশুরাজ। এমন সময় সেখানে এসে হাজির হল একটি ষাঁড়। প্রথমে গিয়ে সিংহের লেজের গন্ধ শুঁকতে লাগল ষাঁড়টি। সিংহকে দেখেই শিং উঁচিয়ে তার দিকে তেড়ে গেল ষাঁড়টি। পশুরাজ নন্দীকে দেখে ভয় পেল। শিকার ছেড়ে লাফিয়ে উঠে পড়ল সিংহটি। ষাঁড়ের তাড়ায় সিংহের ভয় পাওয়ার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘অমৃত’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ষাঁড়টির সাহসিকতা প্রশংসনীয়।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ষাঁড়টি জঙ্গলের নিয়ম বদলে দিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement