Viral Video

নদীর তীরে চলে আসা ডলফিনকে নিয়ে খেলায় মত্ত বালকের দল! ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভপ্রকাশ নেটপাড়ার

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছপরায় দুর্ঘটনাবশত নদীর তীরে ভেসে আসা একটি জীবন্ত ডলফিনের সঙ্গে খেলছে এক দল বালক। ধরে রেখেছে জলজ প্রাণীটিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৩:৩৯
Share:

ডলফিন নিয়ে খেলায় মত্ত বালকের দল। ছবি: ইনস্টাগ্রাম।

নদীর তীরে ভেসে উঠেছিল ডলফিন। ধরে নিয়ে খেলতে শুরু করল এক দল বালক! ঘটনাটি ঘটেছে বিহারের ছপরায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ক্ষোভেরও জন্ম দিয়েছে নেটাগরিকদের মধ্যে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছপরায় নদীর তীরে ভেসে আসা একটি জীবন্ত ডলফিনের সঙ্গে খেলছে এক দল বালক। ধরে রেখেছে জলজ প্রাণীটিকে। ডলফিনটিকে শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করতে এবং নড়াচড়া করার জন্য সংগ্রাম করতে দেখা যায়। তাকে ঘিরে ভিড় বাড়তে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘স্ট্রিটডগসঅফবম্বে’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই ডলফিনটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। ঘটনাটি বন্যপ্রাণী সচেতনতা এবং বিপন্ন প্রজাতির প্রতি জনসাধারণের দায়িত্ব নিয়ে বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। জনসাধারণের অজ্ঞতা এবং অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের অভাব— উভয়েরই সমালোচনা করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাবা-মা এবং বয়োজ্যেষ্ঠদের উচিত বাচ্চাদের পশু নির্যাতন সম্পর্কে সচেতন করা। এটা হৃদয়বিদারক। ডলফিনটি বাতাস ও জলের জন্য ছটফট করছে। খুবই দুঃখজনক।” অন্য এক জন লিখেছেন, ‘‘এই বোকাদের কেউ বোঝাও যে ডলফিন জলের বাইরে বেশি ক্ষণ বাঁচতে পারে না। অশিক্ষার ফল।’’ তৃতীয় এক নেটাগরিক আবার মন্তব্য করেছেন, “এটাই ভারতের বর্তমান অবস্থা। চারিদিকে সচেতনতার অভাব এবং সহজীবদের প্রতি সহানুভূতির অভাব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement