Viral Video

হুড়মুড়িয়ে ‘পাতালে’ ঢুকে গেল ব্যস্ত রাস্তা, তৈরি হল বিশাল সিঙ্কহোল! আতঙ্কে দৌড়োদৌড়ি, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, হঠাৎই হুড়মুড়িয়ে ধসে পড়েছে একটি ব্যস্ত রাস্তার একাংশ। ফলে রাস্তার মধ্যে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে একে একে ঢুকে গিয়েছে বিদ্যুতের খুঁটি, পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত কন্টেনার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১
Share:

রাস্তার মাঝে বিশাল সিঙ্কহোল। ছবি: এক্স থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তায় আচমকাই তৈরি হল গভীর গর্ত। সেই গহ্বরে ঢুকে গেল বিদ্যুতের খুঁটি-সহ বড় বড় কন্টেনার। আতঙ্কে দৌড়োদৌড়ি শুরু করলেন সাধারণ মানুষ। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। দাবি করা হয়েছে, ঘটনাটি চিনের শহর সাংহাইয়ের। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হঠাৎই হুড়মুড়িয়ে ধসে পড়েছে একটি ব্যস্ত রাস্তার একাংশ। ফলে রাস্তার মধ্যে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে একে একে ঢুকে গিয়েছে বিদ্যুতের খুঁটি, পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত কন্টেনার। সঙ্গে সঙ্গে এলাকা জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়়ে। আরও কিছুটা অংশ মাটিতে ঢুকে যাওয়ায় দৌড়োদৌ়ড়ি শুরু করেন পথচলতি মানুষজন। পুরো ঘটনাটি একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি করা হয়েছে, ঘটনাটি সাংহাইয়ের।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওপেন সোর্স ইন্টেল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভয় ধরানো ভিডিয়ো। কারও কোনও ক্ষতি হয়নি তো?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মনে হচ্ছে রাস্তাটা যেন পাতালে ঢুকে গেল। ভয়ঙ্কর।’’ তবে ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement