Viral Video

হরিয়ানভি গানে নেচে ঝড় তুললেন ডাক্তারি পড়ুয়া! তরুণীর নৃত্যশৈলীতে মজল নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অনুষ্ঠান উপলক্ষে নাচগান চলছে। মাইকে জনপ্রিয় হরিয়ানভি গান ‘ফরচুনার’ বাজানো হয়েছে। আর সেই গানের তালে তালে নাচছেন এক তরুণী। তরুণীর গায়ে লাল রঙের পোশাক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৬:৪৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

হরিয়ানভি গানে নেচে ঝড় তুললেন ডাক্তারির চূড়ান্ত বর্ষের পড়ুয়া তরুণী। হাত-পা-কোমর দুলিয়ে আলোড়ন তুললেন সমাজমাধ্যমে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অনুষ্ঠান উপলক্ষে নাচগান চলছে। মাইকে জনপ্রিয় হরিয়ানভি গান ‘ফরচুনার’ বাজানো হয়েছে। আর সেই গানের তালে তালে নাচছেন এক তরুণী। তরুণীর গায়ে লাল রঙের পোশাক। আত্মবিশ্বাসের সঙ্গে নাচছেন তিনি। হাত-পা-কোমর দোলাচ্ছেন। তরুণীর নাচের ভঙ্গি এবং মুখের অভিব্যক্তি এতটাই সাবলীল যে দর্শক উল্লাস করতে এবং হাততালি দিতে শুরু করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ওই তরুণী ডাক্তারি পড়ুয়া। চূড়ান্ত বর্ষের ছাত্রী তিনি। ভিডিয়োটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হ্যাপি_ডক্‌স_’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার চিকিৎসক তরুণীর নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘চিকিৎসকেরা এ ভাবে যদি নাচতেন, তা হলে রোগীরাও আনন্দেই সুস্থ হয়ে উঠতেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কী দুর্দান্ত অভিব্যক্তি। সিনেমাতেও এমনটা দেখা যায় না। চিকিৎসক ম্যাডাম ডিজে ফ্লোরে আগুন ধরিয়ে দিয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement