Viral Video

তরমুজ বিক্রির জন্য জামা খুলে অদ্ভুত কায়দায় নাচ, মাথায় ভেঙেও ফেললেন একটি! পাকিস্তানি ব্যবসায়ীর ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরমুজ বিক্রি করছেন পাকিস্তানের এক ফল বিক্রেতা। তাঁর সামনে সারি সারি তরমুজ। জামা খুলে নাচতে নাচতে তরমুজ কেনার জন্য জনতাকে আবেদন জানাচ্ছেন তিনি। মাথায় তরমুজও ভাঙছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৭:১৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

তরমুজ বিক্রি করতে জামা খুলে, মাথায় তরমুজ ভেঙে অদ্ভুত কায়দায় নাচ! ভারতের প্রতিবেশী পাকিস্তানের এক ফল ব্যবসায়ীর সে রকমই কাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরমুজ বিক্রি করছেন পাকিস্তানের এক ফল বিক্রেতা। তাঁর সামনে সারি সারি তরমুজ। জামা খুলে নাচতে নাচতে তরমুজ কেনার জন্য জনতাকে আবেদন জানাচ্ছেন তিনি। মাথায় তরমুজও ভাঙছেন। অদ্ভুত কায়দায় ব্যবসার জন্য লোকজনের ভিড় জমেছে তাঁর দোকানের সামনে। হাসির রোল উঠেছে। তাঁর দেখাদেখি অন্য বিক্রেতারাও মজার পদ্ধতিতে তরমুজ বিক্রি করার চেষ্টা করতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মেন্টালমুন্ডে৮৭’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘তরমুজ বিক্রির কী দারুণ উপায়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পাকিস্তানিদের কাণ্ড দেখার মতো। এঁরা অন্য ধরনের মানুষ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement