Viral Video

সিনেমার দৃশ্যই যখন বাস্তব! প্রেক্ষাগৃহে পর্দা ছিঁড়ে বেরিয়ে এল এসইউভি, আঁতকে উঠলেন দর্শক, বাধল হুলস্থুল, তার পর?

সিনেমায় যা ঘটছে, তার সবটাই আপনি বাস্তবে অনুভূত করতে লাগলেন। ঠিক সেই সময়ই সিনেমার এক প্রেক্ষাপট হঠাৎ করেই বাস্তবায়িত হয়ে গেল। পর্দা ছিঁড়ে চলে এল আপনার সামনে। এমন অবস্থায় কী করণীয়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ০৭:৫০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পছন্দের মানুষদের নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়েছেন। টান টান উত্তেজনার মুহূর্ত। পর্দায় প্রায় ঢুকে গিয়েছেন। মনে হচ্ছে, আপনিও যেন সেই সিনেমার মধ্যেই রয়েছেন। যা ঘটছে, তার সবটাই আপনি বাস্তবে অনুভূত করতে লাগলেন। ঠিক সেই সময়ই সিনেমার এক প্রেক্ষাপট হঠাৎ করেই বাস্তবায়িত হয়ে গেল। পর্দা ছিঁড়ে চলে এল আপনার সামনে। এমন অবস্থায় কী করণীয়? সেই অভাবনীয় বিষয়টিই ঘটতে দেখা গেল এক প্রেক্ষাগৃহে। চমকে দেওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথাকার প্রেক্ষাগৃহে ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রেক্ষাগৃহে দর্শকের আসনে গিজগিজ করছে লোকজন। সকলের চোখ আটকে প্রেক্ষাগৃহে লাগানো বড় পর্দায়। সেখানে কায়দার সঙ্গে একটি এসইউভি ছুটে চলেছে। উত্তেজনার সঙ্গে সকলকে ঠায় সেই দিকেই তাকিয়ে থাকতে দেখা গেল। তবে পরমুহূর্তেই পরিস্থিতি গেল বদলে। এসইউভিটি হঠাৎই পর্দা ছিঁড়ে বেরিয়ে এল। এসে দাঁড়াল দর্শকের সামনে থাকা মঞ্চে। দর্শকের আসনে বসে থাকা প্রায় প্রতিটি মানুষ উঠে দাঁড়ালেন। পড়ে গেল হইহই। আতঙ্কের কারণে সৃষ্টি হল বিশৃঙ্খলা। অনেকে আসন ছেড়ে ছুটে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে যেতে শুরু করলেন। বহু দর্শক হা করে গাড়িটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। এমন হওয়ার কারণ কী তা যদিও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

‘মারিয়াম_এমবিডি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে তিন হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘রিল তো বাস্তবে পরিণত হয়ে গেল।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এটা অন্য রকমের ৪ডি অভিজ্ঞতা।’’ বহু নেটাগরিক ভিডিয়োটিকে এআই দ্বারা নির্মিত বলে দাবি করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement