Viral Video

প্রখর রোদ মাথায় নিয়ে বালি বইছেন শ্রমিকদল, রেহাই পেতে খুঁজে নিলেন অভিনব পন্থা! ভিডিয়ো দেখে চোখে জল নেটাগরিকদের

রোদ যতই তীব্র হোক, তা মাথায় নিয়েই কাজ করতে হয় শ্রমিকদের। সেই শ্রেণির মানুষদের কষ্টের এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১০:৩২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চাঁদিফাটা গরম থেকে কবে রেহাই মিলবে তা এখনও অজানাই রয়ে গিয়েছে। শহরের বেশির ভাগ মানুষই কাজ করেন বাতানুকূল যন্ত্র লাগানো অফিসে। বাড়িতেও রয়েছে ঘর ঠান্ডা করার ব্যবস্থা। কিন্তু সমাজের এক শ্রেণির মানুষদের কাছে সে উপায় নেই। দু’বেলা খেতে পারবেন কি না সেটাই তাঁরা অনেকে জানেন না। রোদ যতই তীব্র হোক, তা মাথায় নিয়েই কাজ করতে হয় তাঁদের। সেই শ্রেণির মানুষদের কষ্টের এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার পাশে ফ্ল্যাটবাড়ি। তার পাশেই চলছে অপর এক বাড়ি নির্মাণের কাজ। তীব্র রোদ মাথায় নিয়ে বালি বইছেন শ্রমিকেরা। তাঁদের চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সূর্যের তাপ যে তাঁদের শরীর থেকে সমস্ত জল শুষে নিচ্ছে তা তাঁদের দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু থামার উপায় নেই। পেটের দায়ে কাজ করতেই হবে। এমন সময় হাতে জলের পাইপ নিয়ে এগিয়ে এলেন এক শ্রমিক। সেখান থেকে বেরোনো জলের স্রোতে ভিজোলেন নিজের গা। একই সঙ্গে সঙ্গীদের গায়েও জল ছিটোলেন। তাঁরাও রেহাই পেলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ছপরা জ়িলা’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ২৫ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। শ্রমিকদের এই অবস্থা দেখে নেটাগরিকেরা কষ্ট পেয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘যাঁরা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে গরম নিয়ে অভিযোগ জানান, তাঁদের এক বার এই শ্রমিকদের দেখা উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement