Viral Video

বৌদ্ধমতে দীক্ষা নিল যন্ত্রমানব! সন্ন্যাসীর বেশে হাত জোড় করে করল শপথও, ভিডিয়ো ভাইরাল হতেই প্রশংসার ছড়াছড়ি

রোবটটির পরনে বৌদ্ধ সন্ন্যাসীর ঐতিহ্যবাহী পোশাক। রোবটের গঠন অবিকল মানুষের মতো। ১৩০ সেন্টিমিটার উচ্চতাযুক্ত এই রোবটের নাম গাবি, বাংলায় যার অর্থ করুণা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৯:৫৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রক্তমাংসের মানুষ নয়, সন্ন্যাসজীবন বেছে নেওয়ার ইচ্ছা হল যন্ত্রমানবের। গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সোলের জোগ্যসা মন্দিরে ঐতিহ্যবাহী পোশাকে হাতজোড় করে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিল হিউম্যানয়েড রোবট। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে একটি হিউম্যানয়েড রোবট হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছে। রোবটটির পরনে বৌদ্ধ সন্ন্যাসীর ঐতিহ্যবাহী পোশাক। রোবটের গঠন অবিকল মানুষের মতো। ১৩০ সেন্টিমিটার উচ্চতাযুক্ত এই রোবটের নাম গাবি, বাংলায় যার অর্থ করুণা।

গাবি সকলের সামনে হাত জোড় করে বলে, ‘‘আমি বৌদ্ধ ধর্মের প্রতি নিজেকে সমর্পণ করলাম।’’ বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়ার পর গাবিকে জপমালা পরিয়ে দেন অন্য বৌদ্ধ সন্ন্যাসীরা। চলতি মাসের শেষের দিকে সাউথ কোরিয়ার একটি ধার্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যাবে গাবিকে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রযুক্তি কত উন্নত হয়ে গিয়েছে! কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড় দেখে সত্যিই অবাক হতে হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement