Viral Video

মেট্রোর চলন্ত সিঁড়িতে শিশুকে কোলে নিয়ে উঠতেই বিপদ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছিলেন যাত্রী, তার পর… ভিডিয়ো ভাইরাল

এক তরুণী তাঁর শিশুকে কোলে নিয়ে মেট্রো স্টেশনের চলন্ত সিঁড়িতে উঠছেন। তাঁর স্বামী দাঁড়িয়েছিলেন আগের ধাপে। শিশুকে নিয়ে টাল সামলাতে না পেরে পিছন দিকে উল্টে পড়ছিলেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৪:০৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্ত্রী এবং কোলের শিশুকে নিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করলেন এক তরুণ। তাঁর দুই হাতে ভারী ব্যাগ। স্ত্রীর কোলে শিশু এবং অন্য হাতে ছিল একটি ব্যাগ। কোলের শিশুকে নিয়ে ব্যাগ সামলাতে পারছিলেন না তরুণী। তরুণের পক্ষেও কোনও ভাবে সাহায্য করা সম্ভব ছিল না। টিকিট কেটে মেট্রোর চলন্ত সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন তাঁরা। তরুণ ব্যাগ নিয়ে আগে উঠে পড়েছিলেন। কিন্তু সন্তানকে নিয়ে চলন্ত সিঁড়িতে উঠতে গিয়ে টাল সামলাতে পারলেন না তরুণী। পা পিছলে উল্টে পড়ে যাচ্ছিলেন তিনি। ভাগ্যবশত সেই দৃশ্য এক পুলিশকর্মীর নজরে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি সিঁড়িতে উঠে তরুণী এবং তাঁর শিশুকে উদ্ধার করেন। পরে তিন জনকে প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছে দেন সেই পুলিশকর্মী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী তাঁর শিশুকে কোলে নিয়ে মেট্রো স্টেশনের চলন্ত সিঁড়িতে উঠছেন। তাঁর স্বামী দাঁড়িয়েছিলেন আগের ধাপে। শিশুকে নিয়ে টাল সামলাতে না পেরে পিছন দিকে উল্টে পড়ছিলেন তরুণী। সে দিকে হেঁটে আসছিলেন এক পুলিশকর্মী। তরুণীর বিপদ দেখে দ্রুত সেখানে ছুটে যান।

চলন্ত সিঁড়িতে উঠে তরুণী ও তাঁর শিশুকে রক্ষা করেন তিনি। পুলিশ সেখানে ছুটে যাওয়ায় পিছনে সিঁড়ির ধাপ ভেঙে তাঁদের কাছে যান তরুণীর স্বামী। পরে পরিবারের তিন সদস্যকে দায়িত্ব নিয়ে স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছে দেন সেই পুলিশকর্মী। এই ঘটনাটি জয়পুরের একটি মেট্রো স্টেশনে ঘটেছে। পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পুলিশ সঠিক সময়ে সিঁড়িতে না পৌঁছোলে বড় রকমের বিপদ হতে পারত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement