Viral Video

হোটেলের ছাদ থেকে বাঁদর তাড়াতে গিয়ে চরম বিপদ, হাই ভোল্টেজ তারে লোহার রড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত হোটেলকর্মী, ভিডিয়ো ভাইরাল

ছাদের সঙ্গে লাগোয়া হাই ভোল্টেজ তারের সঙ্গে লেগে যায় লোহার রডটি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৯:৪২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সাত দিন আগেই হোটেলের নতুন চাকরিতে ঢুকেছিলেন এক তরুণ। মন দিয়ে কাজকর্ম সামলাচ্ছিলেন তিনি। হোটেলে বাঁদর উৎপাত করছিল বলে লোহার রড নিয়ে তাড়া করেছিলেন তরুণ। হোটেলের নীচে দাঁড়িয়ে ছাদের দিকে লোহার রড উঁচু করে ধরে বাঁদর তাড়াচ্ছিলেন তিনি। হঠাৎ ছাদলাগোয়া হাই ভোল্টেজ তারের স্পর্শে চলে আসে লোহার রডটি। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তরুণ। তাঁর শরীরে যেন আগুনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ লোহার রড নিয়ে হোটেলের নীচে দাঁড়িয়ে রয়েছেন। হোটেলের ছাদের দিকে রড তুলে বাঁদর তাড়ানোর চেষ্টা করছিলেন তরুণ।


ছাদের সঙ্গে লাগোয়া হাই ভোল্টেজ তারের সঙ্গে লেগে যায় লোহার রডটি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি মধ্যপ্রদেশের একটি হোটেলে ঘটেছে। সেই হোটেলে সাত দিন আগে চাকরিতে যোগ দিয়েছিলেন তরুণ। চাকরিতে যোগ দেওয়ার সাত দিনের মাথায় মারা যান তিনি। তরুণের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তার পর তরুণের পরিবারের কাছে দেহ পৌঁছে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement