Viral Video

বালির মন্দিরে গিয়ে সূর্যাস্ত দেখার শখ! দামি সানগ্লাস বাঁদর ছিনিয়ে নিতেই আফসোস ভারতীয় তরুণীর, ভিডিয়ো ভাইরাল

বালিতে ঘুরতে যাওয়ার আগে শখ করে একটি দামি সানগ্লাস কিনেছিলেন তরুণী। সেই দামি সানগ্লাস পরে মন্দিরে ঘোরাফেরা করছিলেন তিনি। হঠাৎ একটি বাঁদর ছোঁ মেরে তাঁর সানগ্লাসটি নিয়ে চলে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০৯:৩৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দুপুর গড়িয়ে যাওয়ার পর বালির এক মন্দিরে গেলে সেখান থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। আন্তর্জালে সেখানকার ছবি এবং ভিডিয়ো দেখার পর সেই মন্দিরে যাওয়ার শখ জাগে তরুণীর। স্বামীর কাছেও সেখানে যাওয়ার জন্য বায়না ধরেন তিনি। অবশেষে স্ত্রীর শখপূরণ করতে বালি ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যান তাঁর স্বামী। কিন্তু মন্দিরে পৌঁছে আর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা হল না তরুণীর। বরং সেখানে গিয়ে আফসোস করে প্রায় কান্নাকাটি জুড়ে দেওয়ার মতো অবস্থা হল তাঁর। কারণ, তাঁর শখের দামি সানগ্লাস বাঁদর ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে। ভিডিয়ো তুলে নিজের অভিজ্ঞতার কথা বললেনও তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘প্রীতি জৈন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাঁদর হাতে সানগ্লাস নিয়ে নাড়াচাড়া করছে। সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে এক তরুণী বলছেন, ‘‘আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। ভাবতাম, আমার সঙ্গে এমনই ঘটনা ঘটবে। আজ সেই ঘটনা ঘটে গেল।’’ ভারতীয় তরুণীর নাম প্রীতি জৈন। তিনি পুণের বাসিন্দা। ঘুরতে ভীষণ ভালবাসেন তিনি। প্রীতি এবং তাঁর স্বামী বালি ঘুরতে গিয়েছিলেন।


প্রীতির দাবি, বালির উলুওয়াটু মন্দির থেকে সূর্যাস্তের দারুণ সৌন্দর্য ধরা পড়ে। তা দেখার শখ ছিল প্রীতির। সে কারণে স্বামীকেও জোর করে সেই মন্দিরে নিয়ে যান তিনি। কিন্তু মন্দিরে বাঁদরের উৎপাতে টেকা দায় হয়ে পড়ে তাঁদের। দামি সানগ্লাস পরে মন্দিরে ঘোরাফেরা করছিলেন প্রীতি। হঠাৎ একটি বাঁদর ছোঁ মেরে তাঁর সানগ্লাসটি নিয়ে চলে যায়। প্রীতির দাবি, বালিতে ঘুরতে যাওয়ার আগে শখ করে একটি দামি সানগ্লাস কিনেছিলেন তিনি। বাঁদর তা নিয়ে নেওয়ায় দুঃখের অন্ত থাকল না প্রীতির। সূর্যাস্ত হওয়ার মুহূর্তে আফসোস করেই কাটালেন তিনি। প্রীতি পোস্ট করে জানিয়েছেন, তাঁর কাছে একটি দামি ফোন এবং আরও দামি একটি সানগ্লাস ছিল। বাঁদরটি সেগুলিও ছিনিয়ে নিলে তাঁর মন ভেঙে যেত বলে দাবি প্রীতির। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমার সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সানগ্লাস ছিনিয়ে নিয়ে বাঁদর চলে গিয়েছিল। পরে বাঁদরটিকে খাবার দিলে সে সানগ্লাসটি ফেরত দিয়ে দেয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement