Viral Video

নতুন আস্তানার খোঁজে বনবদল, কুনো জাতীয় উদ্যানে দেখা মিলল রণথম্ভোরের বাঘের! ভয়ঙ্কর সুন্দর ভিডিয়ো ভাইরাল

একটি বাঘ গাছের তলায় বসে কান দোলাতে দোলাতে হাই তুলছে। কিছু ক্ষণ গাছের তলায় জিরিয়ে নেওয়ার পর সেখান থেকে উঠে হেলতে দুলতে জঙ্গলের গভীরে চলে গেল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পুরনো আস্তানায় আর মন বসছিল না বাঘের। তাই নতুন ঠিকানার সন্ধানে বেরিয়ে পড়েছিল সে। অবশেষে তার দেখা মিলল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে বেরিয়ে, বনজঙ্গল পেরিয়ে শেষমেশ অন্য রাজ্যে প্রবেশ করেছে বাঘটি। সম্প্রতি রণথম্ভোরের বাঘের ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস মধ্য প্রদেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাঘ গাছের তলায় বসে কান দোলাতে দোলাতে হাই তুলছে। কিছু ক্ষণ গাছের তলায় জিরিয়ে নেওয়ার পর সেখান থেকে উঠে হেলতে দুলতে জঙ্গলের গভীরে চলে যায় সে।

কুনো জাতীয় উদ্যানের ট্যুরিজ়ম জ়োনের টিকোলে গেটের কাছে বাঘটির দেখা পাওয়া গিয়েছে। বন দফতরের তরফে জানা গিয়েছে, এই বাঘটি রণথম্ভোর থেকে কুনোর জঙ্গলে নতুন আস্তানার খোঁজে ঢুকে পড়েছে। কুনোর ভিতর ২৭টি বাঘ রয়েছে। নতুন অতিথির ‘অনুপ্রবেশের’ ফলে তাদের বিপদের তেমন আশঙ্কা না থাকলেও রণথম্ভোরের বাঘের গতিপ্রকৃতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন কুনোর বন বিভাগের কর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement