Viral Video

বোতল খুলতে খাবি খেলেন আল কায়দার প্রাক্তন নেতা তথা সিরিয়ার প্রেসিডেন্ট! সাহায্য করলেন সঞ্চালিকা, ভিডিয়ো ভাইরাল

প্রেসিডেন্ট সমস্যায় পড়েছেন দেখে সঞ্চালিকা তাঁর হাত থেকে বোতলটি নিয়ে ছিপি খুলে দেন। তার পর প্রেসিডেন্টের দিকে ফ্লিপ-টপ বোতলটি এগিয়ে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৩:৩৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এক অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে ব্যস্ত ছিলেন আল কায়দার প্রাক্তন নেতা তথা সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল-শারা। কথা বলতে বলতে তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছিল তাঁর। সামনের টেবিলেই রাখা ছিল জলের বোতল। কিন্তু ফ্লিপ-টপ বোতলের ছিপি খুলতে গিয়েই দিশেহারা অবস্থা হল প্রেসিডেন্টের। পরিস্থিতি বুঝে অগত্যা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সঞ্চালিকা। ছিপিটি খুলে দিয়ে বোতলটি প্রেসিডেন্টের দিকে এগিয়ে দিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মারিয়ো নাওফাল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ-আল-শারা সাক্ষাৎকার দিতে বসেছেন। কথোপকথনের মাঝে সামনের টেবিল থেকে জলের বোতলটি তুলে ছিপি খোলার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু শত চেষ্টা করেও বোতলের ছিপি খুলতে পারছিলেন না। প্রেসিডেন্ট সমস্যায় পড়েছেন দেখে সঞ্চালিকা তাঁর হাত থেকে বোতলটি নিয়ে ছিপি খুলে দেন। তার পর প্রেসিডেন্টের দিকে ফ্লিপ-টপ বোতলটি এগিয়ে দেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার লন্ডনের বিশ্বখ্যাত প্রভাবশালী স্বাধীন নীতি গবেষণা সংস্থা চ্যাথাম হাউজ়ে সেখানকার অধিকর্ত্রী ব্রনওয়েন ম্যাডক্সের সঙ্গে উপস্থিত ছিলেন আহমদ-আল-শারা। প্রাক্তন সাংবাদিক ব্রনওয়েনকে সাক্ষাৎকার দিচ্ছিলেন প্রেসিডেন্ট। তেষ্টা পেতে জলের বোতলটি নিয়ে আর খুলতে পারছিলেন না তিনি। পরে ব্রনওয়েনই প্রেসিডেন্টের হাত থেকে বোতলটি নিয়ে ছিপি খুলে দেন। সঞ্চালিকা পরে বোতলটি ফিরিয়ে দিতে মুচকি হাসেন প্রেসিডেন্ট। তার পর আবার কথোপকথনে ব্যস্ত হয়ে পড়েন দু’জনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement