Viral Video

মোবাইলের পর্দায় আটকে চোখ, ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতেই ‘পাতালের দরজায়’ পা দিলেন তরুণী! তার পর?

মোবাইল ঘাঁটতে ঘাঁটতে রাস্তা দিয়ে হাঁটছিলেন এক তরুণী। ফুটপাতে উঠে দু’পা এগোতেই তাঁর সঙ্গে ঘটে গেল এক ভয়াল কাণ্ড। আঁতকে উঠলেন আশপাশের পথচলতি মানুষেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৩:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বর্তমানে রাস্তা থেকে রেস্তরাঁ, মাঠ, আড্ডার আসর প্রভৃতি সমস্ত জায়গাতেই মানুষজনকে মোবাইলের পর্দায় মুখ গুঁজে পড়ে থাকতে দেখা যায়। এমনকি রাস্তা দিয়ে হাঁটাচলা করার সময়ও মোবাইল থেকে চোখ সরানো মুশিকল হয়ে যায়। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে রাস্তা দিয়ে হাঁটছিলেন এক তরুণী। ফুটপাতে উঠে দু’পা এগোতেই তাঁর সঙ্গে ঘটে গেল এক ভয়াল কাণ্ড। আঁতকে উঠলেন আশপাশের পথচলতি মানুষেরা। কী ঘটল তরুণীর সঙ্গে? সেই ঘটনারই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মোবাইলের পর্দায় মুখ গুঁজে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। তরুণী ফুটপাতে উঠে এলেন। চোখ দু’টি আটকে থাকল মোবাইলের পর্দায়। ফুটপাতে দু’পা হাঁটতেই সর্বনাশ ঘটল তরুণীর সঙ্গে। সেখানে থাকা ম্যানহোলের ঢাকনাটি আলগা ছিল। সেটি এমন ভাবে রাখা ছিল যে দেখে বোঝার উপায় ছিল না। আর মোবাইল থেকে সরিয়ে তা দেখার সময়ও পাননি তরুণী। ম্যানহোলের সেই ঢাকনার উপর পা দিতেই সোজা ভিতরে ঢুকে গেলেন তরুণী। ঢাকনাটি আবার উল্টে সেই গর্তের মুখ আটকে গেল। এক তরুণ ছুটে এলেন তরুণীকে বাঁচাতে। দৌড়ে এসে ম্যানহোলের ঢাকনাটি খুললেন তরুণ। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘নিউজ়লিবারদাদে’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে চার লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় ১৬ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। বিভিন্ন রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। একদল নেটাগরিক তরুণী এখন কেমন আছেন তা নিয়ে উদ্বিগ্ন হয়েছেন। কিছু নেটাগরিক আবার তরুণীর মোবাইল দেখে চলাকেই তাঁর এই পরিণতির জন্য দায়ী করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement