Viral Video

স্কুটারের সিটে বসানো বরফের চাঁই, প্লাস্টিকের গার্ডে বসে ফিল্মি কায়দায় স্কুটার ছোটাচ্ছেন তরুণ! ভাইরাল ভিডিয়ো

বসার আসনে বসে রয়েছে বরফ। স্কুটারের পিছনে থাকা প্লাস্টিকের গার্ডে বসে রয়েছেন তরুণ। সে ভাবেই ব্যস্ত রাস্তা থেকে ছোটাচ্ছেন স্কুটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১১:২১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্কুটারের সামনে বসানো বড় বড় বরফের চাঁই। বসার আসনেও বসে রয়েছে বরফ। স্কুটারের পিছনে থাকা প্লাস্টিকের গার্ডে বসে রয়েছেন তরুণ। সে ভাবেই ব্যস্ত রাস্তা থেকে ছোটাচ্ছেন স্কুটার। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সকালের ব্যস্ত রাস্তা। ছুটে চলেছে অজস্র গাড়ি। কিন্তু সকলের চোখ আটকে যাচ্ছে স্কুটার নিয়ে এগিয়ে চলা এক তরুণের উপর। স্কুটারের পিছনের দিকে থাকা প্লাস্টিকের তৈরি গার্ডে বসে স্কুটার ছোটাচ্ছেন সেই তরুণ। সামনে রাখা বৃহদাকৃতির বরফের চাঁই। স্কুটারের সিট জুড়ে রাখা রয়েছে বরফের চাঁই। তাই বসার জায়গা পাননি তরুণ। কিন্তু সেই কারণে স্কুটারের গতির সঙ্গে আপস করেননি তিনি। উল্টে সাপের চালে এঁকেবেঁকে স্কুটার নিয়ে এগিয়ে চলেছেন তরুণ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘রাঘভরাঠোর’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রায় এক লক্ষ ৭২ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক তরুণকে ‘স্টান্টম্যানদের নেতা’ বলেছেন। অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বিজ্ঞাপনী সংস্থাগুলির এই তরুণকে স্টান্ট দেখানোর জন্য শুটে ডাকা উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement